কোথায় ভোট দিচ্ছেন তারকারা

Date:

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সাধারণ ভোটারদের মতো শোবিজ অঙ্গনের তারকারাও প্রস্তুত ভোটকেন্দ্রে যাওয়ার জন্য। রাজধানীতে বসবাসের কারণে বেশিরভাগ তারকার ভোটকেন্দ্র ঢাকার বিভিন্ন এলাকায়। 

বেশ কয়েকজন শীর্ষ তারকা নির্বাচন ঘিরে নিজেদের প্রত্যাশা ও অনুভূতির জানিয়েছেন দ্য ডেইলি স্টারের কাছে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র অভিনেত্রী ববিতা দীর্ঘদিন ধরে গুলশানে বসবাস করছেন এবং সেখানকারই ভোটার। নিজ বাসা থেকে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন তিনি।

ববিতা বলেন, ‘আশা করছি সুন্দরভাবে ভোট দিতে পারব। আমি, চম্পা ও সুচন্দা আপা একসঙ্গে কেন্দ্রে যাব, তারপর ভোট দেব।’

গুণী অভিনেতা তারিক আনাম খান এর আগে মগবাজারে থাকতেন। বেশ কয়েকটি নির্বাচনে সেখানেই ভোট দিয়েছেন। বর্তমানে তিনি বনানীর বাসিন্দা।

বলেন, ‘এবার বনানীর কেন্দ্রেই ভোট দেবো আমি।’

সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশে সুবাতাস বয়ে যাক এমন প্রত্যাশার কথা জানান তিনি।

মেগাস্টারখ্যাত নায়ক উজ্জ্বলও বনানীর ভোটার।

ভোটাধিকার প্রয়োগকে নাগরিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘অনেকদিন আমরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাইনি। এবার সেই সুযোগ এসেছে। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারব বলে আশা করছি। ভোটের মাধ্যমে দেশে ভালো কিছু হবে এটাই কামনা।’

চলচ্চিত্র জগতে এক সময়ের সাড়া জাগানো নায়িকা রোজিনা, ঢাকার উত্তরার বাসিন্দা।

তিনি বলেন, ‘ভোট দেওয়া নৈতিক দায়িত্ব। এটি আমার মতামত প্রকাশের সুযোগ। সকালে বাসার কাছের কেন্দ্রেই ভোট দিতে যাব।’

রেকর্ড সংখ্যক সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করা মিশা সওদাগর ঢাকার দিলু রোড এলাকার ভোটার। জানান, সেখানেই ভোট দেওয়ার ইচ্ছা তার।

নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম ঢাকার মোহাম্মদপুরের ভোটার। তিনিও নিজ এলাকায় ভোট দেওয়ার আশা প্রকাশ করেছেন।

অভিনেত্রী জয়া আহসান বারিধারার ভোটার। 

তিনি জানান, কলকাতায় তার অভিনীত ‘ওসিডি’ সিনেমা মুক্তি পেয়েছে এবং সেখান থেকে ঢাকায় ফিরে ভোট দেবেন।

জয়া বলেন, ‘ভোট দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব। ভোট দিয়েই আবার কাজে ফিরতে হবে। ভালো ও সুষ্ঠু ভোট হোক—এটাই চাই।’

পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন মিরপুরের বাসিন্দা। সম্প্রতি রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন। 

ভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক দিন পর একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা করছি। সুষ্ঠু ভোট হলে জবাবদিহিতামূলক সরকার ও ভালো বিরোধী দল পাব আমরা।’

Popular

More like this
Related

থাইল্যান্ডে চলন্ত ট্রেনে ক্রেন পড়ে ২২ জনের মৃত্যু, আহত অন্তত ৫৫

থাইল্যান্ডে একটি উচ্চগতির রেললাইন প্রকল্পে ব্যবহৃত ক্রেন যাত্রীবাহী ট্রেনের...

বিপিএলের নিলামের আগে কে কোন দলে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির দ্বাদশ সংস্করণ মাঠে গড়াতে...

শেখ হাসিনার বিচারের রায় সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী...

মাচাদোকে ওয়াশিংটনে ডাকলেন ট্রাম্প, আতঙ্কে কারাকাস

ভেনেজুয়েলার শান্তিতে নোবেল জয়ী বিরোধীদলের নেতা মারিয়া কোরিনা মাচাদোকে...