‘কৃষক কার্ড’ উদ্বোধনে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী

Date:

‘কৃষক কার্ড’ উদ্বোধনে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সড়কপথে তিনি এই জেলায় পৌঁছান। 

এ সময় রাস্তার দুপাশে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত নেড়ে তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষকদের মধ্যে ‘ফার্মারস কার্ড’ বিতরণ করবেন। কৃষক কার্ড বিতরণ শেষে তিনি উপস্থিতদের উদ্দেশে বক্তব্য দেবেন। এখানকার কর্মসূচি শেষে তিনি শহরের শহীদ পৌর উদ্যানে আয়োজিত কৃষিমেলা উদ্বোধন করবেন।

টাঙ্গাইল সার্কিট হাউসে নামাজের বিরতির পর প্রধানমন্ত্রীর সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের কথা রয়েছে।

টাঙ্গাইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, বর্তমান সরকারের এই কর্মসূচি টাঙ্গাইল থেকে শুরু হতে যাচ্ছে। সর্বপ্রথম টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ পূর্বপাড়া ব্লকের এক হাজার ৪৫৩ কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে।

এরইমধ্যে তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকাভুক্ত কৃষকদের মধ্যে ১৫ জন কৃষকের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড তুলে দেবেন।

Popular

More like this
Related

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান...

২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ অর্থনৈতিক সংকট বাড়াতে পারে: সরকারি প্রতিবেদন

দেশের ভেতরে ও বৈশ্বিক বহুমুখী সংকটে এমনিতেই চাপে রয়েছে...

দশজনের দল নিয়ে ঘটনাবহুল ‘থ্রিলার’ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

দুই পেনাল্টি, লাল কার্ড, একের পর এক উত্তেজনাময় পরিস্থিতিতে...