কৃষকদের ফসলের সুরক্ষায় ইনস্যুরেন্স হবে: কৃষিমন্ত্রী

Date:

কৃষকদের উৎপাদিত ফসলকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ফসল ইনস্যুরেন্স (বিমা) চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

তিনি বলেন, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে ফসল ক্ষতিগ্রস্ত হলে বিমার মাধ্যমে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে তারা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন না হন।

আজ শনিবার দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চবিদ্যালয় মাঠে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, নির্বাচনের আগে সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। অনেকেই মনে করেছিলেন, এসব প্রতিশ্রুতি কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে; কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই সেগুলো বাস্তবায়ন করছেন।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে। শুরুতে এসব উদ্যোগ নিয়ে অনেকে সমালোচনা করেছেন, কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর বাস্তবে তা কার্যকর করা হচ্ছে।

কৃষিকে দেশের অর্থনীতির মূলভিত্তি উল্লেখ করে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশের উল্লেখযোগ্যসংখ্যক মানুষ সরাসরি কৃষির সঙ্গে সম্পৃক্ত। তাই কৃষকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি ফসল বিমা চালু হলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির ঝুঁকি অনেকটাই কমে আসবে।

তিনি আরও বলেন, কৃষকের আর্থিক সক্ষমতা বাড়াতে সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কৃষি খাতে প্রণোদনা, সহায়তা এবং ঋণসুবিধা সহজীকরণের মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়ানো হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণ করা হবে।

মন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে এবং তা দিয়ে আগামী কয়েক মাসের চাহিদা পূরণ করা সম্ভব হবে। দেশের কোনো মানুষ খাদ্যসংকটে পড়বে না—এমন নিশ্চয়তা দিতে সরকার কাজ করছে।

অনুষ্ঠান শেষে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আমড়াতলী ইউনিয়নের ১ হাজার ৮৭৯ জন উপকারভোগীর মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

Popular

More like this
Related

সৌদি আরবে ঈদ শুক্রবার

সৌদি আরবে হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা...

কামিন্সের চোটে দায়িত্ব পেলেন ইশান, আইপিএলের শুরুতে ১০ অধিনায়কই ভারতের

২০২৬ আইপিএলের শুরুতে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন ইশান কিষান।...

বিটিএসের কনসার্টের আগে আর্মি বম্বের দাম বেড়েছে কয়েকগুণ

বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএসের বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন কনসার্টকে ঘিরে...

বুমরাহ’র বেতন কমছে ২ কোটি রুপি, ক্ষতিপূরণের কথা ভাবছে বিসিসিআই

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে বড় ধরনের রদবদল আসায় বার্ষিক বেতন...