কুমিল্লায় ৩ বাহনের সংঘর্ষের পর বাসে আগুন, দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু

Date:

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন লেগে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৬ জন।

আজ শুক্রবার দুপুর ১২টা ৪০মিনিটে উপজেলার বানিয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সংঘর্ষের পর মোটরসাইকেলের জ্বালানির অংশ থেকে বাসে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে। তাদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও দুইজন শিশু।

ওসি ইকবাল বাহার মজুমদার আরও বলেন, নিহতদের মধ্যে দেড় বছর বয়সী হোসাইন সোনারগাঁওয়ের বাসিন্দা। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের ইনচার্জ এরশাদ উল্লাহ বলেন, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান ডেইলি স্টারকে বলেন, দুর্ঘটনায় আহত ২৬ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দগ্ধ তিনজনসহ ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Popular

More like this
Related

জুলাই অভ্যুত্থানে ৩,৬১৯টি অস্ত্র লুট, উদ্ধার ৬২.৪ শতাংশ: সেনাপ্রধান

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সারা দেশের বিভিন্ন থানা...

তিতুমীর কলেজে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষে আহত ৮

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে...

শুক্র-শনিবার উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন জামায়াত আমির

নির্বাচনী প্রচারণা শুরুর দ্বিতীয় ও তৃতীয় দিনে উত্তরবঙ্গের আটটি...

হাজতে ২ আ. লীগ নেতাকে ভূরিভোজ, ৫ পুলিশ সদস্য বদলি

নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ভেতরে কার্যক্রম নিষিদ্ধ...