কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা, এক পরিবারের ৩ জনসহ নিহত ৪

Date:

কুমিল্লার বুড়িচংয়ে প্রাইভেটকারে বাসের ধাক্কায় এক পরিবারের ৩ জনসহ মোট ৪ জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়ায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাইভেটকারটি ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছিল। নিহত মোমিন, ঝরনা ও শিশু লাবিবা একই পরিবারের এবং আরশাদ ওই প্রাইভেটকারের চালক ছিলেন বলে জানান ওসি।

পরিবারটির বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়।

পুলিশ জানায়, স্টারলাইন পরিবহনের বাসটি পেছন থেকে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক আরশাদ ঘটনাস্থলেই নিহত হন।

আহত চারজনকে হাসপাতালে নেওয়া হলে তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ‘নিহতদের মরদেহ হাসপাতালে আছে। পুলিশ ঘটনাস্থল থেকে বাস ও দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকারটিকে হেফাজতে নিয়েছে।’

Popular

More like this
Related

চুক্তির জন্য মরিয়া ইরান, আমি নই: ট্রাম্প

যুদ্ধ থামাতে চুক্তির জন্য ইরান মরিয়া হয়ে আছে বলে...

জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা

জ্বালানি তেলের সংকটে খুলনা অঞ্চলে বোরো ধানের সেচ কার্যক্রম...

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থলযুদ্ধের জন্য প্রস্তুত ইরানের ১০ লাখের বেশি সেনা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য স্থলযুদ্ধের জন্য ১০ লাখের বেশি সেনা...

‘চুরি করতে যাচ্ছি, অসুবিধা হলে সহযোগিতা করবেন’, এএসআইকে চোর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গরু চুরির ঘটনায় আটক ব্যক্তির সঙ্গে...