কুমিল্লায় দুর্ঘটনায় নিহত ১২: বিরোধীদলীয় নেতার শোক, প্রকৃত কারণ উদঘাটনের দাবি

Date:

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত এবং ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও তিনজনের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

আজ রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন।

শফিকুর রহমান বলেন, এসব মর্মান্তিক দুর্ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের এই শোক কখনো পূরণ হওয়ার নয় উল্লেখ করে তিনি তাদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

পোস্টে তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনা দেশের পরিবহন ব্যবস্থা, সড়ক ও রেলপথের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতার ঘাটতির বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে।

তিনি আরও বলেন, এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান জামায়াত আমির। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

জামায়াত আমির নিহতদের জন্য দোয়া করে বলেন, আল্লাহ যেন তাদের শহীদের মর্যাদা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই শোক সহ্য করার তাওফিক দেন।

Popular

More like this
Related

হলে বসে শাকিব, শুভ, রাজ, ফারিণের প্রথম সিনেমা দেখার অভিজ্ঞতা

সিনেমা হলে গিয়ে প্রথম সিনেমা দেখা স্মরণীয় হয়ে থাকে।...

কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে ৭ আরোহীর সবাই নিহত

কাতারে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর সবাই...

যশোরে ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা

যশোরের চৌগাছা উপজেলায় আলমগীর হোসেন (৪০) নামে এক যুবককে...

মুক্তিযুদ্ধে আমার মায়ের চিঠি

অর্ধশতকের চেয়েও আরও পাঁচ বছর বেশি সময় অতিবাহিত হতে...