কুড়িগ্রামে ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

Date:

কুড়িগ্রাম সদর উপজেলায় অজ্ঞাতনামা এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।

আজ শনিবার সকালে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ফারাজীপাড়া গ্রাম থেকে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর।

গ্রামবাসী জানান, শুক্রবার দিবাগত ভোররাত আনুমানিক আড়াইটার দিকে স্থানীয় বাসিন্দারা ওই যুবককে ফারাজীপাড়ায় ঘোরাঘুরি করতে দেখেন। চোর সন্দেহে গ্রামবাসী মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘পুলিশ তদন্ত শুরু করেছে।’

‘নিহত যুবকের পরিচয় জানা যায়নি। ওই যুবক কারও বাড়িতে চুরি করতে গিয়েছিলেন কি না তাও নিশ্চিত নয়। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে,’ যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।

Popular

More like this
Related

ঢাকা-১৫: জামায়াতের নির্বাচনী সমাবেশ চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের প্রার্থী ও জামায়াতে...

বিশ্ববিদ্যালয়ে তামাকের প্রচার: শাস্তির দাবি তামাক বিরোধী জোটের

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কনসার্টের আড়ালে তরুণ শিক্ষার্থীদের লক্ষ্য করে তামাকজাত...

চট্টগ্রামে ইসলামী ফ্রন্টের প্রার্থীর ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম নগরীতে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-৯...

ডুমুরিয়া-ফুলতলায় দাঁড়িপাল্লার পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে অভূতপূর্ব জনসমর্থন...