কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪

Date:

কিশোরগঞ্জের বাজিতপুরে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় পুড়ে গেছে ৮টি দোকান।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বাজিতপুর উপজেলার সরারচর বাজারে এ ঘটনা ঘটে। আহতদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধরা হলেন পেট্রোল পাম্পের মালিক মো. রাজিব মিয়া (৩৫), মো. রিয়াদ মিয়া (৪০) হারুন অর রশিদ (৪৫) ও মো. রহমত উল্লাহ (৪০)। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে পেট্রোল পাম্পটিতে লাগা আগুন মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের দোকানসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি শহীদুল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরারচর বাজারে অবস্থিত পেট্রোল পাম্পে প্রথমে আগুন লাগে। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাজিতপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, রাতে একটি তেলের পাম্পে তেল আনলোডের কাজ চলছিল। এ সময় সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Popular

More like this
Related

ওপেন কোর্ট শুনানিতেও ট্রাইব্যুনালে প্রবেশে সাংবাদিকদের বাধা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর একটি শুনানিতে আজ সোমবার সাংবাদিকদের...

তরুণদের সবাই যেন দেশ গড়ায় অংশ নিতে পারে: জাইমা রহমান

দেশ গড়ার কাজে তরুণদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ...

ভোরে ৪.১ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরা

দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত এলাকায় একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ...

খিলগাঁওয়ে প্রাইভেট কারের ধাক্কায় রিকশাচালক নিহত

রাজধানীর খিলগাঁওয়ে মেরাদিয়া বাজার এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় শাহিন...