কিশোরগঞ্জে গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

Date:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরু চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

আজ শুক্রবার সকালে উপজেলার চরফরাদি ইউনিয়নের দক্ষিণ চরটেকি এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে এ ঘটনা ঘটে।

নিহত রমিজ উদ্দিন (৪০) উপজেলার চর আলগি গ্রামের হজরত আলী মুন্সির ছেলে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চরফরাদি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম জানান, ভোরের দিকে ওই ব্যক্তি একটি গরু নিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে গেলে সেখানে নদীর পাড় নির্মাণের জন্য ব্লক তৈরির কাজে নিয়োজিত শ্রমিকরা তাকে গরু চোর সন্দেহে আটক করেন।

পরে খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে তাকে মারধর শুরু করে। এক পর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আরিফুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। থানায় থাকা গরুটির মালিকের পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাটি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।’

Popular

More like this
Related

‘বুমরাহ তো একজন মানুষই, তারও খারাপ দিন যেতে পারে’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে ভারতের বোলিং তারকা জাসপ্রিত বুমরাহকে...

​’প্রতিটি ম্যাচই এখন যুদ্ধ’, নাটকীয় জয়ের পর রিয়াল কোচ

​টানা দুই হার আর একঝাঁক চোটের ধাক্কায় দেওয়ালে পিঠ...

নেপালে বিপুল বিজয়ের পথে ‘র‍্যাপার থেকে রাজনীতিবিদ’ বালেন্দ্র শাহ

নেপালের রাজনীতিতে বড় চমক নিয়ে আসছেন র‍্যাপার থেকে রাজনীতিবিদ...

সায়েন্স ল্যাবে ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা বাবা-মেয়ের মৃত্যু

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা...