কিংবদন্তি সালসা শিল্পী উইলি কোলন মারা গেছেন

Date:

যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ট্রম্বোনবাদক, গায়ক ও সুরকার উইলি কোলন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, উইলি কোলনের ঝুলিতে ৩০ মিলিয়নের বেশি অ্যালবাম বিক্রি, একাধিক প্ল্যাটিনাম রেকর্ড এবং ১১টি গ্র্যামি ও ল্যাটিন গ্র্যামি মনোনয়ন ছিল। সব মিলিয়ে কোলন ছিলেন সর্বকালের অন্যতম সফল সালসা শিল্পী।

তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।

পরিবারের পক্ষ থেকে উইলি কোলনের ফেসবুক পেজে জানানো হয়, আমরা শোকের সঙ্গে জানাচ্ছি, খ্যাতিমান সংগীতশিল্পী উইলি কোলন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

উইলি কোলন নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। তিনি অসংখ্য অ্যালবাম প্রকাশ করেন। এর মধ্যে রয়েছে লা গ্রান ফুগা (১৯৭০) ও এ্যাল জুসিও (১৯৭২)।

মাত্র ১৫ বছর বয়সে তিনি ফেনিয়া রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এই প্রতিষ্ঠানটি সালসা সংগীতকে বিশ্বব্যাপী পরিচিত করে তোলে। ১৯৬৭ সালে ১৭ বছর বয়সে তার প্রথম অ্যালবাম এ্যাল মালো প্রকশিত হয়, এটি ৩ লাখের বেশি কপি বিক্রি হয়।

কোলনের সংগীতে জ্যাজ, রক ও সালসার মিশেল ছিল। কিউবা, পুয়ের্তো রিকো, ব্রাজিল ও আফ্রিকার ঐতিহ্যবাহী সুর ও তাল তিনি তার সংগীতে অন্তর্ভুক্ত করেছিলেন।
 

Popular

More like this
Related

মেয়াদ শেষ হয়নি, তবে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য নির্বাচন চাই: চসিক মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন বলেছেন, আদালতের...

চীন-বাংলাদেশ সম্পর্ক কেউ নষ্টের চেষ্টা করলেও, তা সফল হবে না: চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার কোনো দেশের সঙ্গে সহযোগিতা কোনো...

গ্রিনল্যান্ডে ভাসমান হাসপাতাল পাঠাচ্ছেন ট্রাম্প, ‘প্রয়োজন নেই’ ডেনমার্কের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, গ্রিনল্যান্ডে একটি ভাসমান...

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও...