কাল থেকে সব জ্বালানি তেলের দাম বাড়ছে লিটারে ২ টাকা

Date:

ডিসেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করেছে সরকার।

ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনে প্রতি লিটারে ২ টাকা করে দাম বাড়বে। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃদ্ধিকৃত নতুন দাম ১ ডিসেম্বর, সোমবার থেকে কার্যকর হবে।

ডিজেলের দাম প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে বাড়িয়ে ১২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, পেট্রোল ১১৮ টাকা থেকে বৃদ্ধি করে ১২০ টাকা এবং কেরোসিনের মূল্য ১১৪ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

Popular

More like this
Related

বিশ্বকাপ প্লে-অফের আগে বাড়তি অনুশীলন নেই ইতালির

২০২৬ বিশ্বকাপের টিকিট বাঁচাতে মরিয়া ইতালি, কিন্তু গুরুত্বপূর্ণ প্লে-অফের...

খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার...

পিএসএল শুরুর আগেই মুলতানকে বিক্রির ভাবনায় পিসিবি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরুর আগেই মুলতান...

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪ আবাসিক হলের নতুন নাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের...