কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

Date:

গাজীপুরের কালীগঞ্জে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী–ভৈরব রেলপথের আড়িখোলা রেলস্টেশন-সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আড়িখোলা রেলস্টেশন অতিক্রম করে যাচ্ছিল। সেসময় আড়িখোলা রেলব্রিজ ও দেয়ালটেকমুখী সড়কের মাঝামাঝি অংশের রেললাইনে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়।

মৃতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওসি জাকির হোসেন বলেন, মৃতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।
 

Popular

More like this
Related

এলপিজির চলমান সংকট কৃত্রিম, ব্যবস্থা নেওয়ার অনুরোধ ব্যবসায়ীদের

ব্যবসায়ীরা দাবি করেছেন, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিতে বেশ...

বিএনপির বিদ্রোহী প্রার্থীরা অস্বস্তিতে ফেলছে মিত্রদের

আসন ভাগাভাগির সমঝোতা থাকলেও মিত্র দলগুলোর জন্য ছেড়ে দেওয়া...

নির্বাচন ও গণভোটের তফসিল চ্যালেঞ্জ করে রিট

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের...

গাজীপুরে ট্রেনের ২ বগি বিচ্ছিন্ন

গাজীপুরের পূবাইল রেলস্টেশনে ঢাকাগামী এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের পেছনের দুটি...