কালাচাঁদপুরের বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

Date:

রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সাদিয়া রহমান মীম (২৭) নামের ওই তরুণী একটি পার্লারে কাজ করতেন।

গতরাত ১২টার দিকে পশ্চিম কালাচাঁদপুরের একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মারুফ হাসান জানান, ওই তরুণীর বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায়। বর্তমানে পশ্চিম কালাচাঁদপুরের একটি বাসায় থাকতেন।

তিনি আরও জানান, আট মাস আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় মীমের। কালাচাঁদপুরের ওই বাসায় তার সঙ্গে নুসরাত নামে আরও এক তরুণী থাকতেন। তবে ঘটনার সময় তিনি দেশের বাড়ি শরিয়তপুরে ছিলেন বলে দাবি করেছেন।

এসআই আরও জানান, গত শুক্রবার মীমের সঙ্গে তার বোন সাদিয়া আক্তারের শেষ কথা হয়। এরপর থেকে মীমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। গতকাল বিকেলে সাদিয়া কালাচাঁদপুরের বাসায় এসে বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। এরপর তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মীমের গলাকাটা মরদেহ পরে থাকতে দেখেন। পরে থানা পুলিশে খবর দেন।

মীমের শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Popular

More like this
Related

জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আগামী নির্বাচনে তারেক রহমান ‘সুস্পষ্টভাবে এগিয়ে রয়েছেন’: টাইম ম্যাগাজিন

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 'সুস্পষ্টভাবে...

রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া...

বিএনপির দলীয় প্রার্থীদের ছাড় দিচ্ছেন না বিদ্রোহীরা

বিএনপি মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীরা অন্তত ৭২টি আসনে...