কানাডা থেকে পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান

Date:

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ‘ব্যক্তিগত কারণে’ পদত্যাগ করেছেন। 

আজ সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা ই-মেইলের মাধ্যমে বিচারপতি মামনুন রহমানের পদত্যাগপত্র পেয়েছি। সেই চিঠি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিচারপতি মামনুনের বিরুদ্ধে কোনো প্রক্রিয়া শুরু করেছে কি না জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। 

বিচারপতি মামনুন রহমানের ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি গত বছরের ৩ মার্চ থেকে শারীরিক অসুস্থতা ‍ও ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলেন। সুপ্রিম কোর্ট প্রশাসন তার ছুটি গত বছরের ২০ জুলাই পর্যন্ত মঞ্জুর করে। পরে ছুটির সময় বাড়ানোর জন্য তিনি একাধিক আবেদন করেন। কিন্তু আবদেন প্রত্যাখ্যান করে তাকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। অসুস্থতার কারণে তিনি সেই আদেশ মানতে পারেননি। বর্তমানে তিনি পরিবারসহ কানাডায় বসবাস করছেন। 

সূত্র আরও জানায়, ব্যক্তিগত কারণে সরকারি দায়িত্ব পালন করতে অক্ষম হওয়ার কথা উল্লেখ করে মামনুন রহমান প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির উদ্দেশ্যে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

২০৩২ সালের ৮ ডিসেম্বর মামনুন রহমানের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

বিচারপতি মামনুন রহমান হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে ২০০৪ সালের ২৩ আগস্ট নিয়োগ দেওয়া হয়। এরপর ২০০৬ সালের ২৩ আগস্ট তিনি একই বিভাগের নিয়মিত বিচারক হিসেবে নিযুক্ত হন।

 

Popular

More like this
Related

মন্ত্রিপরিষদে ডাক পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা

দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪...

গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি...

শপথ নিলেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি: শর্তের বেড়াজালে পড়বে বাংলাদেশ?

অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষর...