কলারোয়ায় ফ্যামিলি কার্ডের নামে টাকা ও এনআইডি হাতিয়ে নেওয়ার অভিযোগ

Date:

সাতক্ষীরার কলারোয়ায় ফ্যামিলি কার্ড দেওয়ার নাম করে অর্ধ শতাধিক নারীর কাছ থেকে অর্থ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ছবি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার সকালে উপজেলার কেরালকাতা উত্তরপাড়া গ্রাম থেকে এ ঘটনায় অভিযুক্ত মিলন হোসেনের (৪৫) কাছ থেকে ৫২ জন নারীর ছবি ও এনআইডির ফটোকপি উদ্ধার করা হয়েছে।

ভুক্তভোগী নারীদের অভিযোগ, অভিযুক্ত মিলন ফ্যামিলি কার্ডের সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের প্রত্যেকের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেন। তবে কার্ড না পাওয়ায় স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়।

কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জানান, ভুক্তভোগীদের কাছ থেকে খবর পেয়ে শনিবার সকালে তারা মিলনের বাড়িতে যান। জিজ্ঞাসাবাদে মিলন স্বীকার করেন যে, তিনি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে ৫২ জন নারীর কাগজপত্র নিয়েছেন। 

জহুরুল ইসলাম আরও দাবি করেন, মিলন একজন পেশাদার প্রতারক এবং তার বিরুদ্ধে এর আগে হত্যা ও মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিলনকে পুলিশে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হলেও পরিবারের জিম্মায় তাকে রাখা হয়েছে। এই ঘটনায় বিএনপি নেতা জহুরুল ইসলাম বাদী হয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

Popular

More like this
Related

হরমুজ প্রণালি দিয়ে চলাচলে অনুমতি নিতে হবে: ইরান

হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে অনুমতি...

নতুন ইরানি নেতাকে অভিনন্দন হামাসের, ইসরায়েল-আমেরিকার পরাজয়ের আশা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগকে স্বাগত...

বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিন বিএনপিকে...

সুদানে ড্রোন হামলায় নিহত ৪০

সুদানের দক্ষিণ করদোফান অঞ্চলে ড্রোন হামলায় অন্তত ৪০ জন...