করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভকারীদের ওপর গুলি, নিহত ৮

Date:

পাকিস্তানে ইরানের সমর্থনে আয়োজিত বিক্ষোভে মার্কিন কনস্যুলেটের কাছে সংঘর্ষে অন্তত আট জন নিহত হয়েছেন। আজ রোববার করাচি শহরে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় একটি উদ্ধারকারী সংস্থার মুখপাত্র মুহাম্মদ আমিন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা করাচির সিভিল হাসপাতালে অন্তত আট জনের মরদেহ পাঠিয়েছি। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।’ তিনি জানান, হতাহতদের বেশির ভাগেরই শরীরে গুলির আঘাত রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে কয়েক শ বিক্ষোভকারী করাচিতে মার্কিন কনস্যুলেট ঘেরাও করার চেষ্টা করলে পরিস্থিতির অবনতি হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ বেধে যায়।

আল জাজিরার এক ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা কনস্যুলেটের কমপাউন্ডে ঢুকে পড়েছিলেন। এ সময় একজনকে কনস্যুলেট ভবনের একটি জানালায় আগুন ধরিয়ে দিতে দেখা যায়।

Popular

More like this
Related

১১ বছর পর সেই মঞ্চে, নতুন গার্ডে রিজওয়ান

ক্রিকেটে কোনো ব্যাটার মাইলফলক স্পর্শ করার পর উদযাপন করা...

লেবাননের কয়েকটি এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার আহ্বান দূতাবাসের

লেবাননের বিভিন্ন এলাকায় সংঘাত শুরু হওয়ার পর বাংলাদেশ দূতাবাস...

নারী প্রথম বিভাগের লিগ স্থগিতের দাবি, গভীর হচ্ছে ক্লাব ক্রিকেটের সংকট

বাংলাদেশের ক্লাব ক্রিকেটের সংকট আরও গভীর হয়েছে গতকাল, যখন...

ঠাকুরগাঁওয়ে ৫৯০ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড, উদ্বোধন কাল

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায়...