কম দামি আইফোন আনলো অ্যাপল

Date:

বলতে গেলে চুপিচুপি বাজারে সাশ্রয়ী মূল্যের ফোন এনেছে অ্যাপল। এটি আইফোন-১৭ সিরিজের নতুন সংযোজন এবং নাম রাখা হয়েছে আইফোন-১৭ই। অ্যাপল বলছে, তুলনামূলক কম দামে উন্নত প্রযুক্তির সুবিধা দেওয়ার লক্ষ্যেই এই ফোনটি আনা হয়েছে।

প্রযুক্তি সাময়িকী টেক ক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, আইফোন-১৭ইতে ব্যবহার করা হয়েছে অ্যাপলের সর্বশেষ প্রজন্মের এ১৯ চিপ, যা উন্নত ৩-ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। এতে রয়েছে ৬-কোর সিপিইউ, যা আইফোন ১১ এর তুলনায় প্রায় দুই গুণ দ্রুত। এছাড়া রয়েছে ৪-কোর জিপিইউ, যেখানে নিউরাল অ্যাক্সিলারেটর, কনসোল-লেভেলের গেমিং এবং হার্ডওয়্যার-অ্যাক্সেলারেটেড রে ট্রেসিং যুক্ত আছে।

ফোনটিতে আরও আছে ১৬-কোর নিউরাল ইঞ্জিন, যা বিশেষভাবে জেনারেটিভ এআই মডেলের জন্য অপ্টিমাইজড।

ডিসপ্লের ক্ষেত্রে আইফোন-১৭ইতে রয়েছে ৬ দশমিকি ১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে, যার সর্বোচ্চ এইচডিআর উজ্জ্বলতা ১ হাজার ২০০ নিটস। স্ক্রিন সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড ২।

এই ডিভাইসটি স্যাটেলাইট সুবিধাও দেবে। ফলে মোবাইল নেটওয়ার্ক বা ওয়াই-ফাই না থাকলেও ব্যবহারকারীরা জরুরি এসওএসম, রোডসাইড অ্যাসিসট্যান্স, ম্যাসেজ ও ফাইন্ড মাই ব্যবহার করতে পারবেন।

৪ মার্চ থেকে আইফোন-১৭ইর প্রি-অর্ডার শুরু হয়েছে এবং ১১ মার্চ থেকে বাজারে পাওয়া যাবে। এটি কালো, সাদা এবং সফট পিঙ্ক ম্যাট ফিনিশ এই তিনটি রঙে আসবে। ২৫৬ জিবি সংস্করণের জন্য শুরুর মূল্য ৫৯৯ মার্কিন ডলার।

Popular

More like this
Related

ইরান উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যে মার্কিন বি–১ বোমারু বিমান

ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার প্রেক্ষাপটে একটি...

ম্যান সিটি এখনও ‘পরিপূর্ণ দল’ হয়ে ওঠেনি, গার্দিওলার স্বীকারোক্তি

ম্যানচেস্টার সিটি এখনও একটি পরিপূর্ণ দল হয়ে ওঠেনি, এটা...

আয় কম-ব্যয় বেশি, নিউজিল্যান্ড ছাড়লেন সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

জেসিন্ডা আরডার্ন, নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী। উন্নয়নশীল দেশের মানুষ যখন...

মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা করছে...