কড়াইল বস্তিতে আগুন

Date:

রাজধানীর মহাখালী এলাকায় কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া বিভাগের পরিদর্শক আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, আজ মঙ্গলবার বিকেল ৫টা ১৯ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পেয়েছে। 

আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে রওনা দিয়েছে।

সন্ধ্যা ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট সেখানে আগুন নির্বাপণে কাজ করছিল। আরও ৫টি ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছিল।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে যাওয়া ভিডিওতে দেখা যায়, বস্তির বেশ বড় অংশ জুড়ে আগুন লেগেছে। আগুনের ধোঁয়ার কুণ্ডলি অনেক দূর থেকে দেখা যাচ্ছে।

Popular

More like this
Related

বিএনপি নেতা ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে তলব

আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও...

পুরোনো অভ্যাসেই গেলো আরেকটি বছর, নতুন বছরে আবার নতুন আশা

বাংলাদেশের ক্রীড়াঙ্গন, আগের মতোই মাঠে আরও একটি মিশ্র বছর...

বিডিআর হত্যাকাণ্ডে আ. লীগ দলগতভাবে জড়িত, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

২০০৯ সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তরে সংঘটিত...

রিজার্ভ থেকে ওমানের বিশ্বকাপ দলের নেতৃত্বে ওমান

দুই বছর আগের টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল স্কোয়াডে জায়গা হয়নি...