কচুয়ায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

Date:

চাঁদপুরের কচুয়া উপজেলার হোশেনপুরে একটি দোচালা টিনের ঘরে গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

আজ বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার ৭ নম্বর দক্ষিণ ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতদের সবাই রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী খাদিজা আক্তার (৩০) সেহরির উদ্দেশে গ্যাসের চুলা জ্বালাতে গেলে সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে অগ্নিকাণ্ডের শুরু হয়। এতে খাদিজার শরীরে আগুন ধরে যায়। তাকে বাঁচাতে গিয়ে তার ভাই মাহমুদুল হাসান (৩৬) ও ভাইয়ের স্ত্রী শিউলি আক্তারও আহত হন।

ঘটনার তদন্ত করা হচ্ছে বলেও জানান এসপি রবিউল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, সকাল সাড়ে আটটার দিকে চাঁদপুর থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় আনা হয়েছে। তাদের মধ্যে খাদিজার শরীরের ৩৫ শতাংশ, মাহমুদুলের ৪ শতাংশ ও শিউলি আক্তারের ২ শতাংশ দগ্ধ হয়েছে। 

খাদিজাকে ভর্তি করা হলেও বাকি দুজনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানান ডা. শাওন। 

Popular

More like this
Related

সভাপতির পদ স্থগিতের পর এবার গ্রেপ্তার জাহিদুল

বেড়িবাঁধের ২২টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগে কিশোরগঞ্জের মিঠামইন...

ভয় আর রহস্যে ভরা ‘স্ক্রিম ৭’ কবে আসছে বাংলাদেশে

আগামী ২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে...

শৃঙ্খলাই হোক নতুন বাংলাদেশের পরিচয়

ইউরোপের প্রধানমন্ত্রী সাইকেলে করে অফিসে যান—এমন গল্প আমরা অনেকবার...

পোড়া শরীরে ‘আম্মু’কে খুঁজে ফিরছে ছোট্ট আনাসের দৃষ্টি

৮ বছরের শিশু ফারহান আহমেদ আনাস। চট্টগ্রামের হালিশহরে গ্যাস...