এবার সিঙ্গেল স্ক্রিনে ‘দম’

Date:

দম সিনেমাটি ঈদুল ফিতরে দেশের সবগুলো মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছিল। 

মুক্তির এক মাস পর আগামী ২৪ এপ্রিল থেকে দেশের ৫০টিরও বেশি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে সিনেমাটি। 

‘দম’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ, আলফা আই ও চরকি বিষয়টি নিশ্চিত করেছে। 

সিঙ্গেল স্ক্রিনের তালিকায় আছে ঢাকার মধুমিতা, শ্যামলী সিনেমা হল, সাভারের সেনা অডিটোরিয়াম, রংপুরের শাপলা, ময়মনসিংহের ছায়াবাণী, পাবনার রুপকথা, বরিশালের অভিরুচি, জয়দেবপুরের বর্ষা ও সিলেটের নন্দীতা।

রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী, আবুল হায়াৎ, ডলি জহুর, জাহিদ হাসান।

পরিচালক রেদওয়ান রনি বলেন, ’দম আমার কাছে শুধু একটি সিনেমা নয়, এটি বাংলাদেশের এবং বাংলাদেশির বিজয়ের গল্প। দেশের মানুষের কাছে এমন একটি অদম্য সাহসিকতার গল্প নিয়ে যেতে পেরে আমি খুবই আনন্দিত। শুরু থেকেই চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের ভালোবাসা নির্মাতা হিসেবে আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করছে।’

আফরান নিশো বলেন, ’আমার মনে আছে, একদম প্রথম যখন রনি (রেদওয়ান রনি) আমাকে গল্পের ভাবনাটা বলে, তখনই সোল্ড আউট হয়ে গেছি। একটা জিনিস পেলাম আর করে ফেললাম—এরকম না আমি। আই এম ব্লেসড যে আমি স্থির হয়ে চিন্তা করতে পারি, আমি যে ধরনের ভিশন ভিজুয়ালাইজ করি বা পারফর্মার হিসেবে নিজের গ্রোথটা চাই, সেজন্য আমার গল্পটা খুব দরকার। তো এই জায়গা থেকে দম খুব পারফেক্টলি ফিট করে। আর এ জন্য হয়তো দর্শকরাও কাজগুলো পছন্দ করে।’

রেদওয়ান রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি।
 

Popular

More like this
Related

নতুন আশার আলো নিয়ে শুরু হচ্ছে ডিপিএল

বিস্তৃত সুযোগ-সুবিধা, নতুন উদ্যোগ ও আরও তীব্র প্রতিযোগিতার প্রতিশ্রুতি—...

নুহাশের সিনেমায় আফজাল হোসেন

নুহাশ হুমায়ুন তার কাজের মাধ্যমে মেধার পরিচয় রেখেছেন। দেশে-বিদেশে...

‘যুদ্ধের আবহে যুদ্ধবিরতি ইরানের নীতিতে নেই’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপের মধ্যে ‘যুদ্ধের আবহ’ বজায়...

বাংলাদেশের নিউজরুমে এআইয়ের প্রভাব, স্বনিয়ন্ত্রণের পক্ষে মত মিডিয়া ব্যক্তিত্বদের

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থান অভূতপূর্ব সুযোগ তৈরি করলেও...