এবার পাকিস্তানের সেরা সুযোগ দেখছেন কার্তিক

Date:

বিশ্বকাপ মঞ্চে ভারতের সঙ্গে পরিসংখ্যান ভীষণ বিবর্ণ পাকিস্তানের। ওয়ানডে বিশ্বকাপে তারা কখনোই ভারতকে হারাতে পারেনি। টি-টোয়েন্টিতে ৮ দেখায় জিতেছে স্রেফ একবার। তবে পরিসংখ্যান পক্ষে কথা না বললেও এবার কন্ডিশন পাকিস্তানের পক্ষে সহায়ক বলে মনে করেন দীনেশ কার্তিক। সাবেক ভারতীয় ব্যাটারের মতে, কলম্বোর মন্থর ঘরানার উইকেট ও কন্ডিশনের কারণে আগের থেকেও এবার সুযোগ বেশি পাকিস্তানের।

অনেক নাটকীয়তার পর আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে লড়বে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দল। এমনিতে নামে-ভারে শক্তিতে ঢের এগিয়ে আছে ভারত। গত সেপ্টেম্বরে এশিয়া কাপে তিন ম্যাচে তিনবারই পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

তবে এরপর পাকিস্তান দলও গুছিয়ে উঠেছে, দলে কিছু অদলবদল করেছে। তাতে বেড়েছে তাদের শক্তি। সাম্প্রতিক সময়ে ছন্দেও আছেন তাদের খেলোয়াড়রা। বিশ্বকাপে আসার আগে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে এসেছে সালমান আলি আঘার দল।

এই ম্যাচ নিয়ে ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর আলোচনায় যোগ দিয়ে কার্তিক বলেন, ‘খেলা কলম্বোতে হবে, কন্ডিশন বিচার করলে বলব পাকিস্তানের এটা সেরা সুযোগ। তাদের বেশ কয়েকজন কার্যকর স্পিনার আছে। ভারত বিশ্বকাপে যেসব উইকেটে খেলেছে তার থেকে বেশ ভিন্ন হবে কলম্বো। পাকিস্তান সেখানে টানা খেলছে। পাকিস্তানের স্পিন বৈচিত্র্যের সঙ্গে লড়াই হবে।’

তবে তিনি মনে করেন পাকিস্তানের ব্যাটিং কিছুটা দুর্বল, ‘ভারতীয় বোলাররা স্কিলফুল। পাকিস্তানের ব্যাটিং লাইনআপ সেদিক থেকে ভঙ্গুর। যদিও টপ অর্ডারে তারা এখন রান পাচ্ছে।’

এই ম্যাচে আলোচনায় আছেন পাকিস্তানের ব্যতিক্রমী অ্যাকশনের অফ স্পিনার উসমান তারিক। বল করতে এসে কিছুটা থেমে যান তিনি। তার বল খেলতে অনুশীলনে এরকম অ্যাকশনে বল করে ব্যাটারদের সাহায্য করতে দেখা যায় সূর্যকুমারকে।

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এই ম্যাচ। যদিও আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টি এই লড়াই ভাসিয়ে নিতে পারে।

 

 

Popular

More like this
Related

হাজারীবাগে তরুণকে কুপিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় শিপন নামে এক তরুণকে কুপিয়ে...

কারাগার ও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোরআনের তালিমের ব্যবস্থা করা হবে: ধর্ম উপদেষ্টা

দেশের কারাগার ও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোরআনের তালিমের ব্যবস্থা করা...

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মুরসালীনের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় যুগ্ম...

বসুন্ধরায় শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যা, পরিবারের অভিযোগ ‘মব’

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লাগাকে...