এক বছরের স্থগিত ট্রান্সফার নিষেধাজ্ঞার সঙ্গে বড় অঙ্কের জরিমানা চেলসির

Date:

নিয়মভঙ্গের ঘটনায় ইংল্যান্ডের অন্যতম শীর্ষস্থানীয় ক্লাব চেলসিকে বড় অঙ্কের জরিমানা করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। পাশাপাশি ক্লাবটির ওপর এক বছরের স্থগিত ট্রান্সফার নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

সোমবার এক ঘোষণায় প্রিমিয়ার লিগ জানায়, লন্ডনের ক্লাব চেলসিকে ১০.৭৫ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের ওপর এক বছরের ট্রান্সফার নিষেধাজ্ঞা দেওয়া হলেও সেটি আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে চেলসির একাডেমির ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে নয় মাসের ট্রান্সফার নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

এই শাস্তির ঘটনা মূলত সামনে আসে ২০২২ সালে ক্লাবটির মালিকানা পরিবর্তনের পর। মার্কিন ব্যবসায়ী টড বহলির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম যখন ক্লাবটি রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচের কাছ থেকে অধিগ্রহণ করে, তখনই নতুন মালিকপক্ষ প্রিমিয়ার লিগকে কিছু তথ্য সরবরাহ করে। সেই তথ্যের ভিত্তিতেই তদন্ত শুরু হয়।

তদন্তে দেখা যায়, ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে চেলসির সঙ্গে সংশ্লিষ্ট তৃতীয় পক্ষের মাধ্যমে কিছু অর্থ গোপনে পরিশোধ করা হয়েছিল। এসব অর্থ দেওয়া হয়েছিল কিছু খেলোয়াড়, নিবন্ধনবিহীন এজেন্ট এবং অন্য কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তিকে।

তবে প্রিমিয়ার লিগ জানিয়েছে, এসব অর্থ যদি অতীতের আর্থিক প্রতিবেদনে সঠিকভাবে অন্তর্ভুক্তও করা হতো, তবুও ক্লাবটি লাভজনকতা ও স্থায়িত্ব সংক্রান্ত নিয়ম, প্রফিটেবিলিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি রুলস (পিএসআর) লঙ্ঘন করত না।

লিগ কর্তৃপক্ষ আরও জানায়, তদন্তে চেলসির সহযোগিতামূলক ভূমিকা শাস্তির মাত্রা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ক্লাবটির ‘স্বপ্রণোদিতভাবে তথ্য দেওয়া, নিয়মভঙ্গ স্বীকার করা এবং ব্যতিক্রমধর্মী সহযোগিতা’ শাস্তি নির্ধারণে প্রশমক হিসেবে বিবেচনা করা হয়েছে।

এদিকে একই তথ্যের ভিত্তিতে ইংল্যান্ডের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা দ্য ফুটবল এ্যাসোসিয়েশনও চেলসির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সংস্থাটি ক্লাবটির বিরুদ্ধে তাদের নিয়ম ভঙ্গের অভিযোগে মোট ৭৪টি পৃথক অভিযোগ এনেছে।

Popular

More like this
Related

বিদ্যুৎ সরবরাহ বন্ধ, অন্ধকারে পুরো কিউবা

কিউবার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে।আজ সোমবার সিএনএন...

ঝড়-বৃষ্টিতে জয়পুরহাটের ৮২১ হেক্টর জমির আলু নষ্ট, ক্ষতির মুখে জামালপুরের ভুট্টা চাষি

উত্তরবঙ্গের জয়পুরহাট ও বগুড়া জেলায় গত চার দিনের বৃষ্টি...

নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব বাংলাদেশের

বাংলাদেশ এক গিগাওয়াট সৌরবিদ্যুৎ সক্ষমতা উন্নয়নের মাধ্যমে ২৫ বছরে...

জামালপুরে থানার নির্মাণাধীন ভবনের ছাদধসে ৮ শ্রমিক আহত

জামালপুরের ইসলামপুর উপজেলায় নির্মাণাধীন থানা ভবনের ছাদের একটি অংশ...