এক্সপ্রেসওয়েতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Date:

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—মতিউর রহমান (৫০) ও সোহেল রানা (৫০)। তাদের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাসচাপায় ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। আহত আরেক আরোহীকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, বর্তমানে যান চলাচল স্বাভাবিক।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক ডেইলি স্টারকে বলেন, দুর্ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Popular

More like this
Related

মীরসরাইয়ে জমির বিরোধ নিয়ে হামলায় ৪ বছরের শিশু নিহত

চট্টগ্রামের মীরসরাইয়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় ৪ বছরের...

জুলাই অভ্যুত্থানে ৩,৬১৯টি অস্ত্র লুট, উদ্ধার ৬২.৪ শতাংশ: সেনাপ্রধান

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সারা দেশের বিভিন্ন থানা...

তিতুমীর কলেজে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষে আহত ৮

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে...

শুক্র-শনিবার উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন জামায়াত আমির

নির্বাচনী প্রচারণা শুরুর দ্বিতীয় ও তৃতীয় দিনে উত্তরবঙ্গের আটটি...