একাদশে ফিরলেন শমিত-মোরসালিন, বেঞ্চে জামাল

Date:

ভারতের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে শুরুর একাদশে ফিরেছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম। তার সঙ্গে একাদশে ফিরেছেন শেখ মোরসালিনও। তবে নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়ার জায়গা হয়নি প্রথম একাদশে।

মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

এরমধ্যেই বাছাই থেকে বাদ পড়েছে বাংলাদেশ ও ভারত দুই দলই। তবে ২২ বছর ধরে ভারতকে হারাতে পারেনি লাল-সবুজের দল। এই ম্যাচের জয়ের প্রত্যাশায় মাঠে নামবে দলটি। একাদশে জামাল ছাড়াও বাদ পড়েছেন সোহেল রানা জুনিয়র।

চলতি বছরের প্রায় প্রতি ম্যাচেই একের পর এক ভুল করা মিতুল মারমা থাকছেন ভারতের বিপক্ষেও। গোলবারে তার উপর আস্থা রেখেছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা। রক্ষণভাগে তপু বর্মণ, তারিক কাজী, ও জায়ান আহমেদের সঙ্গে আছেন সাদউদ্দিনও।

মাঝমাথে হামজা চৌধুরী ও শমিতের সঙ্গে খেলবেন সোহেল রানা সিনিয়র ও মোরসালিন। আক্রমণভাগে রাকিব হোসেনের সঙ্গে রয়েছেন ফয়সাল হোসেন ফাহিম।

ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ:

মিতুল মারমা; তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ, সাদ উদ্দিন; হামজা চৌধুরী, সোহেল রানা, শমিত শোম, শেখ মোরসালিন; রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম।

Popular

More like this
Related

আয়ারল্যান্ড ও আর্জেন্টিনায় দূতাবাস খুলছে বাংলাদেশ

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন ও আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে বাংলাদেশের...

কোথায় ভোট দিচ্ছেন তারকারা

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সাধারণ ভোটারদের মতো...

৯ দিন ধরে ইরানে বিক্ষোভ, হস্তক্ষেপের হুমকি ট্রাম্পের

ইরানের ভঙ্গুর অর্থনীতিকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ নবম...

লিভারপুল জগাখিচুড়ি অবস্থায় আছে, বললেন ফন ডাইক

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী লিভারপুলের বাজে সময় কাটছেই না।...