একটি দল দেশকে ভারতের কাছে বিক্রি করতে চায়: তাহের

Date:

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনে দলটির প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘ফ্যামিলি কার্ড ভুয়া। যারা কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন।’

আজ শুক্রবার বিকেলে তার নির্বাচনী এলাকা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন ধোড়করা স্কুল মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১০ দলীয় ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

তাহের বলেন, ‘একটি দল নতুন করে ভারতের সঙ্গে আপস করছে। তারা আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। এ দেশের মানুষ, চার কোটি যুবক এটা হতে দেবে না।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা যেমন থাকবে, দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে। আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। যারা কেন্দ্র দখল করতে আসবেন চিন্তা করছেন, তারা বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন।’

 

Popular

More like this
Related

নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিই লক্ষ্য নূরুন নাহার বেগমের

বেলা গড়িয়ে তখন বিকেল প্রায় তিনটা। গ্রামীণ মেঠো পথ...

শ্রমিক-কর্মচারীদের ২৪ ঘন্টার কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভে চট্টগ্রাম বন্দরে সব ধরনের জাহাজ...

টিআইবির লোকজন সব দেখতে পায় না: অর্থ উপদেষ্টা

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পর্যবেক্ষণ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা...

মুক্তিযুদ্ধ না করেই মুক্তিযোদ্ধা জামায়াত প্রার্থী, কারণ দর্শানোর নোটিশ

মুক্তিযোদ্ধা না হয়েও নিজের নামের আগে 'মুক্তিযোদ্ধা' শব্দ ব্যবহার...