এই সরকার একটি দলের ফাঁদে পা দিয়েছে: জামায়াত নেতা তাহের

Date:

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, এই সরকার একটি দলের ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে গুরুত্বহীন করে ফেলেছে।

আজ শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতসহ যুগপৎ আন্দোলনে থাকা আট দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষণের প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তাহের বলেন, এই সরকার একটি দলকে ক্ষমতায় আনার প্রচেষ্টা চালাচ্ছে। সরকারের তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছেন।

এমন পরিস্থিতিতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

একইসঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেটারও তীব্র সমালোচনা করেন তাহের। 

নির্বাচনের আগে আলাদা দিনে গণভোটের তারিখ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি।

একইসঙ্গে নাম উল্লেখ না করে সরকারের তিনজন উপদেষ্টার অপসারণ দাবি করেন তিনি। বলেন, এই তিনজন উপদেষ্টার নাম আট দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হবে।

দাবি আদায় না হলে আগামী ১৬ নভেম্বর  পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে মন্তব্য করেন তাহের।

Popular

More like this
Related

ইরান যুদ্ধের জন্য প্রস্তুত, বললেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

সামরিক পদক্ষেপের হুমকির পর যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে ইরান।...

ঐতিহাসিক অর্জনের পরও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় টেবিল টেনিস তারকারা

বাংলাদেশ টেবল টেনিসের ঘরে এসেছে ইতিহাস, কিন্তু হাসির মাঝেও...

সীতাকুণ্ডে ট্রাকে ধাক্কা দিয়ে বাস খাদে পড়ে নিহত ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্প ট্রাককে ধাক্কা দিয়ে...

আইকিউ সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে বিতর্ক: সত্য কী?

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের বরাত দিয়ে সামাজিক...