এআই নিয়ন্ত্রণে ‘জরুরি’ পদক্ষেপ দরকার: স্যাম অল্টম্যান

Date:

দ্রুত বিকাশমান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে নিয়ন্ত্রণে আনতে বিশ্বকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন চ্যাটজিপিটির নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ওপেনএইআইয়ের প্রধান স্যাম অল্টম্যান।

তিনি বলেন, এআইয়ের গণতন্ত্রীকরণ মানবজাতির বিকাশ নিশ্চিত করার সর্বোত্তম উপায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লিতে অনুষ্ঠিত চতুর্থ বার্ষিক বৈশ্বিক এআই সম্মেলনে স্যাম অল্টম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, এআই প্রযুক্তি একটি কোম্পানি বা একটি দেশের হাতে কেন্দ্রীভূত হলে তা ‘ধ্বংস ডেকে আনতে পারে’।

অল্টম্যানের ভাষ্য, এআইয়ের গণতন্ত্রীকরণই মানবজাতির বিকাশ নিশ্চিত করার সর্বোত্তম উপায়। তবে এটির অর্থ এই নয় যে প্রযুক্তিটি নিয়ন্ত্রণহীন থাকবে।

তিনি বলেন, ‘জরুরি ভিত্তিতে আমাদের নিয়ন্ত্রণ প্রয়োজন—যেমনটি আমরা অন্যান্য শক্তিশালী প্রযুক্তির ক্ষেত্রেও করেছি।’

এসব উদ্যোগ সমন্বয়ের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মতো একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

অল্টম্যান আরও বলেন, ‘দ্রুত উন্নত হতে এই প্রযুক্তি আগামী কয়েক বছর বৈশ্বিক সমাজের জন্য একটি পরীক্ষা হয়ে দাঁড়াবে।’

কর্মক্ষেত্রে এআইয়ের প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রযুক্তি সব সময়ই কর্মক্ষেত্রে পরিবর্তন আনে। তবে আমরা সব সময় নতুন ও ভালো কাজের পথ খুঁজে নিই।’

সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও এআইয়ের গণতন্ত্রীকরণ এবং উদ্ভাবনে সমন্বিত দৃষ্টিভঙ্গির আহ্বান জানান।

Popular

More like this
Related

চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

চিকিৎসকরা ঠিক মতো সেবা দিচ্ছেন কি না, সেটার সরেজমিন...

২৬ বছর ধরে বিনা টাকায় খতম তারাবিহ পড়ান তিনি

কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র পুরান থানা এলাকায় অবস্থিত ‘শহীদি মসজিদ’।...

উগ্র জাতীয়তাবাদীদের দিয়ে ইউরোপীয় ইউনিয়ন ভাঙাতে ডোনাল্ড ট্রাম্পের পাঁয়তারা?

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস পরিষ্কার জানিয়ে...

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ১০ শতাংশ বহাল

বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের জানুয়ারি–জুন সময়ের জন্য নতুন মুদ্রানীতি...