উদ্বোধনের আগেই সড়কে ধস: প্রকল্প পরিচালক ও প্রকৌশলী বরখাস্ত

Date:

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর–ধনঞ্জয়খালী এলাকায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়ক উদ্বোধনের আগেই গত মাসে ধসে পড়েছে। এ ঘটনায় প্রাথমিক তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের প্রভাবের কথাও উঠে এসেছে।

এ ঘটনায় প্রকল্প পরিচালক হারুন অর রশিদ এবং প্রকৌশলী শামছুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

গতকাল সোমবার বিকেলে ধসে পড়া সড়কটি পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। পরিদর্শন শেষে তিনি গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের কাছে বরখাস্তের চিঠি হস্তান্তর করেন।

প্রতিমন্ত্রী বলেন, আগের সরকারের আমলে তদন্ত কমিটি গঠন করা হলেও অনেক ক্ষেত্রেই সেগুলোর প্রতিবেদন আলোর মুখ দেখেনি। তাই স্বচ্ছতা নিশ্চিত করতে আগের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৫ ফেব্রুয়ারি কাশিমপুর–ধনঞ্জয়খালী এলাকায় সদ্য নির্মিত এই সড়কটির একাংশ নদীভাঙনে ধসে পড়ে। ধসে পড়া সড়ক নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে গুরুত্ব পায়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রী সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেন।

Popular

More like this
Related

নেত্রকোণায় মজুত করা ৩৫০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা

নেত্রকোণার সদর উপজেলার হাটখলা বাজারে অবৈধভাবে মজুত করা সাড়ে...

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের দেশের...

সৌদি আরবের পাইপলাইনে দিনে ৭০ লাখ ব্যারেল তেল পরিবহন

হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইন বর্তমানে পূর্ণ...

মধ্যপ্রাচ্যে ইউক্রেনের প্রতিরক্ষা চুক্তি, ইরানকে উন্নত ড্রোন দিচ্ছে রাশিয়া

মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও কাতারের সঙ্গে ইতোমধ্যে ১০ বছর...