উত্তর আমেরিকায় ওপেনিংয়ে দ্বিতীয় সর্বোচ্চ ‘বনলতা এক্সপ্রেস’

Date:

উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র ও কানাডা) মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি সিনেমাগুলোর মধ্যে আয়ের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছে তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’।

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি এবারের ঈদে মুক্তি পেয়েছে। আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো জানিয়েছে, প্রথম তিন দিনে উত্তর আমেরিকায় সিনেমাটির মোট আয় (গ্রস) হয়েছে ১ লাখ ৫৪ হাজার ডলার। এর আগে প্রথম তিন দিনে ১ লাখ ৫৯ হাজার ডলার আয় করে তালিকার শীর্ষে ছিল ‘হাওয়া’।

এই সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক তানিম নূর। তিনি বলেন, ‘উত্তর আমেরিকার দর্শকদের এই সাড়া পেয়ে আমি অভিভূত। সিনেমার সব শিল্পী ও কুশলীকে ধন্যবাদ জানাই। বিশেষভাবে স্মরণ করছি হুমায়ূন আহমেদ স্যারকে, তিনিই আসল জাদুকর।’

সিনামাটির পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, গত তিন দিনে কানাডা ও আমেরিকার বক্স অফিসে ‘বনলতা এক্সপ্রেস’ যা করেছে তা অবিশ্বাস্য।

সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, শ্যামল মওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও আরেফিন জিলানীসহ একঝাঁক তারকা।

Popular

More like this
Related

এশিয়ান গেমসে কোয়ালিফাই করতে ঘাম ঝরল বাংলাদেশের

থাইল্যান্ডে অনুষ্ঠিত পুরুষ এশিয়ান গেমস বাছাইপর্বে আজ হংকংয়ের বিপক্ষে...

ইরান যুদ্ধের ব্যয় মেটাতে দেড় লাখ কোটি ডলার চাইল হোয়াইট হাউস

ইরান যুদ্ধের ক্রমবর্ধমান খরচ সামাল দিতে আগামী অর্থবছরের জন্য...

অন্ধত্ব নিরসনে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অন্ধত্ব নিরসনে বৈশ্বিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন...

আমরা কি পারমাণবিক বিপর্যয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম?

চলমান আলোচনার মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি আকস্মিক হামলা চালিয়ে...