উত্তরে তীব্র শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

Date:

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। আজ বুধবার সকাল ৯টা থেকে আগের ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসব তথ্য জানান তেঁতুলিয়ায় অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়।

শীতে সূর্যের দেখা মিলছে না। শীত বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সেখানকার বাসিন্দারা। 

পঞ্চগড় সদর উপজেলার রিকশাভ্যানচালক সুরুজ আলী (৪৬) বলেন, গতকাল সন্ধ্যার পরপরই শহর ও আশপাশের এলাকায় ঘন কুয়াশা নেমে আসে।

বাতাসের সঙ্গে কুয়াশা মেঘের মতো ভেসে বেড়ায়, ফলে দৃশ্যমানতা কমে গিয়ে ১০ থেকে ১৫ ফুটে নেমে আসে বলে জানান তিনি।

পঞ্চগড় পৌরসভার ডোকরপাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (৬০) বলেন, দিন দিন শীতের তীব্রতা বাড়ায় জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে উঠছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার খোচাবাড়ি গ্রামের ভাঙারির দোকানে কর্মরত মইজউদ্দিন (৪৫) বলেন, এমন শীতের মধ্যে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

কৃষিসহ বিভিন্ন খাতে কর্মরত নিম্ন আয়ের মানুষজনও একই ধরনের দুর্ভোগে পড়েছেন বলে জানান স্থানীয়রা।

আজ নওগাঁর বদলগাছী উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এ ছাড়া ঠাকুরগাঁওয়ে ৭ দশমিক ৫, রাজশাহীতে ৭ দশমিক ৬, নীলফামারীর ডিমলায় ৮, কুড়িগ্রামের রাজারহাটে ৮ দশমিক ৫ এবং দিনাজপুরে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, এমন আবহাওয়া পরিস্থিতি আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে।

Popular

More like this
Related

কুমিল্লা-১০ আসনে বিএনপির গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল

দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো....

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে...

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী...

দিনাজপুরে দানিউল হত্যা মামলায় বাদীসহ কারাগারে ২

দিনাজপুরে আলোচিত দানিউল ইসলাম (৫৫) হত্যা মামলায় বাদীসহ দুইজনকে...