উত্তরাঞ্চলের ৯ জেলায় যাবেন তারেক রহমান

Date:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উত্তরাঞ্চলের নয়টি জেলা সফর করবেন। ১১ জানুয়ারি এই সফর শুরু হবে এবং শেষ হবে ১৪ জানুয়ারি।

চূড়ান্ত সময়সূচি অনুযায়ী, তারেক রহমান ১১ জানুয়ারি টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়া সফর করবেন। বগুড়ায় রাত্রিযাপন করে পরের দিন রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে যাবেন।

১৩ জানুয়ারি তিনি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে যাবেন এবং রাত্রিযাপনের জন্য রংপুরে ফিরে আসবেন। তিনি ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরে তার সফর শেষ করবেন।

এই সফরের মধ্যে রয়েছে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ, তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল। আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।

সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের উদ্দেশে দেওয়া এক চিঠিতে বলা হয়, সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। 

এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশনের জারি করা আচরণবিধি কোনোক্রমেই লঙ্ঘন করা হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তাসহ সব পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

Popular

More like this
Related

চাঁদ দেখা যায়নি, পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাবান মাসের...

টবি ক্যাডম্যান পদত্যাগ করেননি, তার মেয়াদ শেষ: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানের...

নির্বাচন পরিচালনা নিয়ে প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ: রুমিন ফারহানা

'যে ইউএনও অফিস একটি চিঠির গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত...

রাশিয়া থেকে ফেরত পাঠানো ৩৫ বাংলাদেশির প্রতারণার অভিযোগ

রাশিয়া থেকে ৩৫ জন বাংলাদেশিকে চাকরিচ্যুত করে দেশে ফেরত...