ঈদে ছুটি টানা ৭ দিন

Date:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিন ছুটি পাওয়া যাবে। পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটির সিদ্ধান্ত হওয়ায় লম্বা বন্ধে থাকবে দেশ।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের শেষে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এই তথ্য জানান।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি হওয়ার কথা। এর পরদিন ১৮ মার্চ ছুটি হওয়ায় কার্যত ঈদের আগে ছুটি হবে চার দিন। ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা আছে। ফলে ঈদ উপলক্ষে টানা সাত দিনের ছুটি পাওয়া যাবে।

Popular

More like this
Related

রায়হান রাফীর দেড় মিনিটের ফার্স্ট হুইসেলে যা আছে

বাংলা চলচ্চিত্রে সময়ের দর্শকপ্রিয় নির্মাতা রায়হান রাফী। ‘পোড়ামন ২’,...

ভারত-নিউজিল্যান্ড ফাইনাল পণ্ড হলে শিরোপা জিতবে কারা?

মাঠের লড়াই শেষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন চূড়ান্ত রোমাঞ্চের...

পটুয়াখালীতে মুড়ি ভাজায় ব্যস্ত কারিগররা

পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ও দুমকি উপজেলার দক্ষিণ পাঙ্গাশিয়া...

খামেনি হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর যা জানা যাচ্ছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও আলোচনা নির্ধারিত ছিল। সম্ভবত তিনি মনে...