ঈদে আসছে নিশোর ‘দম’, প্রকাশ পেল ফার্স্টলুক পোস্টার

Date:

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দায় দর্শকদের জন্য চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত সিনেমা ‘দম’ সিনেমার নিয়ে তিনি হাজির হচ্ছেন ভিন্ন রূপে।

আজ রোববার দুপুরে প্রকাশ পেয়েছে ছবিটির বহুল প্রতীক্ষিত ফার্স্টলুক পোস্টার, যা ইতোমধ্যেই দর্শক মহলে কৌতূহল তৈরি করেছে।

রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। তার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। আর নিশোর বিপরীতে দেখা যাবে পূজা চেরিকে।

প্রকাশিত পোস্টারে লেখা আছে

‘শুধু লড়াই নয়, অস্তিত্বের প্রশ্ন!
যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে?’

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। বলতে পারেন, ‘পাওয়ার অব অ্যা কমন ম্যান’ নিয়ে কাজ করেছি। অনেক বছর ধরেই এমন গল্পের খোঁজে ছিলাম। চরিত্রটির মধ্যে এমন এক শক্তি আছে, যা শুধু আমাকে নয়, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা জোগাবে।’

ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মিত এই সিনেমা বড় পর্দায় কতটা আলোড়ন তুলতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা।

Popular

More like this
Related

হামজার দ্রুত প্রত্যাবর্তন: স্বস্তিতে বাংলাদেশ

বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে...

ঝিনাইদহে পাম্পে তেল নিতে আসা ছাত্রনেতাকে পিটিয়ে হত্যা

শনিবার ঝিনাইদহ সদর এলাকায় পেট্রোল পাম্পে মোটরসাইকেলের জন্য তেল...

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ২৯৪

ইসরায়েলি হামলায় লেবাননে ২৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে...

কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জরুরি অবস্থা ঘোষণা করে...