ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান

Date:

দেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লাকে এবারের ঈদের সিনেমার প্লেব্যাকে পাওয়া যাচ্ছে।

দীর্ঘ ৪৪ বছর আগের ‘এই মন তোমাকে দিলাম’ গানটি আবারও নতুন করে ‘দম’ সিনেমায় গেয়েছেন সাবিনা ইয়াসমিন। তুমুল জনপ্রিয় গানটি  ১৯৮২ সালে ‘মানসী’ সিনেমায় গেয়েছিলেন তিনি। গানটির কথা লিখেছেন কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন আনোয়ার পারভেজ।

‘দম’ সিনেমার জন্য নতুন করে নির্মিত গানটির শিরোনামও ‘এই মন তোমাকে দিলাম’। তবে এতে যুক্ত হয়েছে নতুন কিছু কথা, যা লিখেছেন তন্ময় পারভেজ। নতুন এ গানের সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি।

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা ঈদের ‘প্রিন্স’ সিনেমায় একটি আইটেম গান গেয়েছেন। এর সংগীত পরিচালনা ও সহ-কণ্ঠশিল্পী প্রীতম হাসান।

শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ দিয়ে দীর্ঘ বিরতির পর প্লেব্যাক করছেন রুনা লায়লা।

Popular

More like this
Related

চাঁদাবাজি কমছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে: আইনমন্ত্রী

এই দেশ, এই রাষ্ট্র, এই সমাজকে ঠিক রাখতে হলে...

সীতাকুণ্ডে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, আটক ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে...

নয়-ছয় নয়, চুপ্পুর অভিশংসন জরুরি: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিসংশন করে বাদ দেওয়ার ব্যাপারে সরকার ‘নয়-ছয়’...

প্লে-অফ মিশনে ইতালি দলে ফিরলেন কিয়েসা

বিশ্বকাপে টানা তৃতীয়বার না খেলার ভয় সামনে রেখে লড়াইয়ে...