ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

Date:

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম-মুয়াজ্জিন-খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানী ও ভাতা দেবে সরকার।

তবে এই সম্মানী কত টাকা হবে তা এখনো নির্ধারিত হয়নি। ঈদের আগেই কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে তার উপদেষ্টা মাহদী আমিন সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে পাশে রেখে মাহদী জানান, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানী ও ভাতা প্রদান করা৷ সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে৷ পর্যায়ক্রমে সারাদেশে তা চালু হবে৷

কত টাকা সম্মানী-ভাতা প্রদান করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আন্ত:মন্ত্রণালয়ের বৈঠকে তা চূড়ান্ত করা হবে।’

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, ‘আজ শনিবার ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশকিছু দিকনির্দেশনা দিয়েছেন তিনি।’

তিনি আরও বলেন, ‘আজ তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন তারেক রহমান। অফিসে প্রবেশের আগে ব্রিফ করেছেন। অনেক পুরাতন কর্মজীবীদের সঙ্গে কথা বলেছেন। সংশ্লিষ্ট মন্ত্রীরা পলিসি কার্যক্রম নিয়েও আজ আলোচনা করেছেন।’

Popular

More like this
Related

টানা দুই হারে চাপে থাকা বার্সেলোনা পেল সুখবর

অ্যাতলেতিকো মাদ্রিদ ও জিরোনার কাছে টানা দুই হারে চাপে...

সুন্দরবনে মাছ ধরায় ২২ জেলে আটক

সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় ২২...

বাংলাদেশের বিভিন্ন ভাষা সংরক্ষণ কেন জরুরি

পৃথিবীতে প্রচলিত প্রায় সাত হাজার ভাষার মাঝে একটি বাংলা।...

এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি ভাষা সৈনিক আহমেদ সালেক

মাত্র ১৭ বছর বয়সে ভাষা আন্দোলনে যোগ দেন শিক্ষাবিদ...