ইসরায়েলের হামলার লক্ষ্য খামেনির কার্যালয়

Date:

তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।

ইরান সরকারবিরোধী লন্ডন-ভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে।

তবে এখন পর্যন্ত এই হামলায় হতাহতের কোনো তথ্য দিতে পারেনি সংবাদমাধ্যমটি।

রাষ্ট্রীয় টিভিতে খামেনির বক্তব্য প্রচার

এদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইএনএনে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার সত্যতা স্বীকার করা হয়েছে।

টেলিভিশনটি জানায়, আজ শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা থেকে হামলা শুরু হয়।

আইআরআইএনএনে খামেনির পূর্বে রেকর্ড করা ভিডিও প্রচারিত হয়েছে। যেখানে তিনি ‘শত্রুদের’ বিরুদ্ধে ‘জাতীয় ঐক্যের’ আহ্বান জানিয়েছেন।

Videos sent to Iran International showed the aftermath of air strikes following Israel’s announcement that it launched a pre-emptive attack against Iran on Saturday. pic.twitter.com/BSkmUnZejX

— Iran International English (@IranIntl_En) February 28, 2026

মোবাইল নেটওয়ার্কে বিঘ্ন

ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন যোগাযোগে বিঘ্ন ঘটেছে। বর্তমানে ফোন কল করাও সম্ভব হচ্ছে না।

শিগগিরই ইন্টারনেট সেবাও বিঘ্নিত বা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা।

Popular

More like this
Related

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সব স্থাপনাই বৈধ লক্ষ্যবস্তু: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ব্যবহৃত সব স্থাপনাকে ইরানের জন্য...

ইসরায়েল লক্ষ্য করে আরেক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরায়েল লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান—এমন...

ইরানের লক্ষ্য মধ্যপ্রাচ্যের যেসব মার্কিন ঘাঁটি

ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ অবস্থায় আবারও...

ইতিহাস সাক্ষী, আমরা কখনো আত্মসমর্পণ করিনি: ইরান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব ‘দৃঢ়ভাবে’ দেওয়া হবে বলে জানিয়েছে ইরানের...