ইসরায়েলের শহর খালি করতে হিজবুল্লাহর হুঁশিয়ারি

Date:

লেবানন সীমান্তের কাছে ইসরায়েলের উত্তরের শহর কিরিয়াত শমোনার বাসিন্দাদের এলাকা ছেড়ে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যেই শনিবার এই সতর্কবার্তা দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ওই শহরে তারা কী ধরনের পদক্ষেপ নিতে পারে—নির্দিষ্ট করে কিছু জানায়নি।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘সতর্কবার্তা। কিরিয়াত শমোনার সব বাসিন্দাকে অবিলম্বে এলাকা খালি করার অনুরোধ করা হচ্ছে। দক্ষিণে চলে যান।’

ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ সোমবার ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন ছুড়লে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতে লেবাননও জড়িয়ে পড়ে।

এর জবাবে ইসরায়েল দেশটির দক্ষিণ, পূর্ব এবং বৈরুতের কাছাকাছি এলাকায় ব্যাপক হামলা চালায় বলে জানিয়েছে রয়টার্স।

রয়টার্স জানায়, ২০২৩ সালে গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর হিজবুল্লাহ উত্তরের বিভিন্ন এলাকায় রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করলে সেখানে বসবাসকারী কয়েক হাজার ইসরায়েলি তাদের বাড়িঘর ছেড়ে চলে যান।

পরে ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হলে বাসিন্দারা আবার তাদের বাড়িতে ফিরে আসেন।

তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই সপ্তাহে বারবার উত্তরের বাসিন্দাদের বাড়িতে থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করবে সামরিক বাহিনী।

Popular

More like this
Related

ঝিনাইদহে পাম্পে তেল নিতে আসা ছাত্রনেতাকে পিটিয়ে হত্যা

শনিবার ঝিনাইদহ সদর এলাকায় পেট্রোল পাম্পে মোটরসাইকেলের জন্য তেল...

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ২৯৪

ইসরায়েলি হামলায় লেবাননে ২৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে...

কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জরুরি অবস্থা ঘোষণা করে...

ইবির শিক্ষক হত্যায় অভিযুক্ত ২ শিক্ষক ও ১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী...