ইসরায়েলি হামলায় আইআরজিসি মুখপাত্র মোহাম্মদ নায়িনি নিহত

Date:

ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ইরানের আধাসামরিক বাহিনী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আজ শুক্রবার আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীও আইআরজিসি মুখপাত্রকে হত্যার বিষয়টি স্বীকার করেছে।
করেছে।

গতকাল মধ্যরাত থেকে পূর্ব তেহরান, কারাজ, কেরমান, কাশান শহরে হামলা চালায় ইসরায়েল।

৬৮ বছর বয়সী জেনারেল আলী মোহাম্মদ নায়িনির জন্মস্থান কাশান শহরে। ২০২৪ সালে তিনি আইআরজিসির মুখপাত্র নিযুক্ত হন।

ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সারারাত চালানো বিমান হামলায় নায়িনি নিহত হয়েছেন।

গতকাল রাতে টেলিভিশনে এক বিবৃতিতে তিনি বলেছিলেন, ‘যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আমাদের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে।’

এমন জোরালো বক্তব্যের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যুর খবর আসে।

Popular

More like this
Related

রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত

এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ...

যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি করবে না সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ

নিরপেক্ষতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রে সব ধরনের অস্ত্র রপ্তানি স্থগিতের...

পবিত্র ঈদুল ফিতর আগামীকাল

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর...

বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস: মৌসুমের সেরা টাইমিং করেও ইমরানুরের বিদায়

পোল্যান্ডে চলমান বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে এবারের মৌসুমে নিজের...