ইসরায়েলকে পরাজয় থেকে বাঁচাতে মধ্যপ্রাচ্য যুদ্ধে যোগ দেবে উগান্ডা

Date:

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইসরায়েলের পরাজয় বা ধ্বংসের সম্ভাবনা দেখলে দেশটির পক্ষে যুদ্ধে নামবে উগান্ডা।

উগান্ডার সামরিক বাহিনী প্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা এমন ঘোষণা দিয়েছেন বলে আজ বৃহস্পতিবার তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে।

জেনারেল কাইনেরুগাবা উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে ও দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) গতকাল বুধবার এক পোস্টে তিনি বলেছেন, ‘আমরা চাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখনই শেষ হোক। বিশ্ব এতে ক্লান্ত। কিন্তু ইসরায়েলকে ধ্বংস বা পরাজিত করার যেকোনো আলোচনা আমাদেরকে এই যুদ্ধে টেনে আনবে—ইসরায়েলের পক্ষে।’

We want the war in the Middle East to end now. The world is tired of it. But any talk of destroying or defeating Israel will bring us into the war. On the side of Israel!

— Muhoozi Kainerugaba (@mkainerugaba) March 25, 2026

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সামরিক হামলা শুরুর চতুর্থ সপ্তাহে এসে সাম্প্রতিক যুদ্ধ দিয়ে সংলাপের আলোচনার মধ্যে উগান্ডার পক্ষ থেকে এমন মন্তব্য এল।

এক প্রতিবেদনে টাইমস অব ইসরায়েল জানায়, গত মাসে জেনারেল কাইনেরুগাবা উগান্ডায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ইয়োনাথান ‘ইওনি’ নেতানিয়াহুর একটি ভাস্কর্য স্থাপন করার ঘোষণা দিয়েছিলেন।

১৯৭৬ সালে উগান্ডার এন্টেবে বিমানবন্দরে জিম্মি উদ্ধারে গিয়ে কমান্ডো অভিযানের নেতৃত্ব দেওয়ার সময় ইওনি নেতানিয়াহু নিহত হয়েছিলেন।

Popular

More like this
Related

‘চুরি করতে যাচ্ছি, অসুবিধা হলে সহযোগিতা করবেন’, এএসআইকে চোর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গরু চুরির ঘটনায় আটক ব্যক্তির সঙ্গে...

যুদ্ধে ঘরছাড়া মানুষ, অপেক্ষায় প্রিয় পোষা প্রাণীরা

‘আমাকে নিলে না কেন?’—খাঁচায় বন্দি আদুরে বিড়ালটি যদি মানুষের...

পঞ্চগড়ে বাস খাদে পড়ে আহত ৭

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত...

কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা, এক পরিবারের ৩ জনসহ নিহত ৪

কুমিল্লার বুড়িচংয়ে প্রাইভেটকারে বাসের ধাক্কায় এক পরিবারের ৩ জনসহ...