ইরান সমঝোতা করতে মরিয়া, দাবি ট্রাম্পের

Date:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার জন্য মরিয়া হয়ে আছে ইরান। গতকাল রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন।

আল জাজিরার খবরে এমনটি বলা হয়েছে।

ট্রাম্প বলেন, ইরান ‘সমঝোতা করতে মরিয়া’ হয়ে আছে। কিন্তু তিনি মনে করেন না যে ‘তাদের যা করা দরকার তা করার জন্য তারা প্রস্তুত।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার মনে হয়, তারা কোনো এক সময়ে সমঝোতায় আসবে। ইরানের সামগ্রিক পরিস্থিতির বিষয়ে আমরা খুব ভালো অবস্থানে আছি।’

ট্রাম্প আরও বলেন, ইরানের পক্ষ থেকে পাল্টা হামলার ক্রমাগত হুমকির মুখে তিনি হরমুজ প্রণালি ‘পাহারা দেওয়ার’ বিষয়ে অন্যান্য দেশের সঙ্গে কথা বলছেন।

ইরান জোর দিয়ে বলছে যে হরমুজ প্রণালী অন্যান্য জাহাজের জন্য উন্মুক্ত রয়েছে, তবে এটি মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজের জন্য বন্ধ।

ট্রাম্প বলেছেন, আমেরিকা ইরানের সেইসব জায়গায় ‘হামলা চালাচ্ছে’ যেখানে তারা ড্রোন তৈরি করছে। তিনি দাবি করেন, ইরানের খুব সামান্যই রণশক্তি অবশিষ্ট আছে। ‘আমরা তাদের উৎপাদন সক্ষমতা ধসিয়ে দিয়েছি।’

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের ড্রোনের সংখ্যাও অনেক কমে গেছে। আগে যা ছিল তার মাত্র ২০ শতাংশ এখন অবশিষ্ট আছে। ‘গতকাল থেকে আমরা সেই সব স্থানে হামলা চালাচ্ছি যেখানে তারা এগুলো তৈরি করে।’

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ তৃতীয় সপ্তাহে পড়ল। ট্রাম্প গত কয়েকদিন ধরেই দাবি করে আসছেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে চায়।

শুক্রবার রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান পুরোপুরি হার মেনেছে এবং এখন চুক্তি করতে উন্মুখ—তবে তিনি তার অপছন্দের কোনো শর্তে রাজি হবেন না। শনিবার তিনি এনবিসি নিউজকেও বলেন, ইরান চুক্তি করতে চাইলেও শর্তগুলো এখনো মনের মতো না হওয়ায় তিনি তাতে সায় দিচ্ছেন না।

রোববার সিবিএস নিউজের ‘ফেইস দ্য নেশন উইথ মার্গারেট ব্রেনান’ অনুষ্ঠানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘আমরা কখনোই যুদ্ধবিরতির আবেদন জানাইনি, এমনকি আমরা সমঝোতার জন্যও কখনো অনুরোধ করিনি।’

Popular

More like this
Related

ইয়ামালের ফিটনেস নিয়ে যা বললেন ফ্লিক

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে স্বস্তির খবর পেল এফসি...

আইজিপির বাড়িতে চুরি

বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়ির...

সিঙ্গাপুর উপকূলে মার্কিন রণতরী শনাক্ত, মধ্যপ্রাচ্যে মোতায়েনের ইঙ্গিত

মধ্যপ্রাচ্যে সেনা সদস্যদের বহনকারী একটি মার্কিন যুদ্ধজাহাজ সিঙ্গাপুরের কাছাকাছি...

মৌসুমের প্রথম ঝড়ে ভোলায় ক্ষতিগ্রস্ত ৫০টির বেশি বাড়ি

ভোলার চরফ্যাশন উপজেলায় মৌসুমের প্রথম আকস্মিক ঝড়ে ৫০টির বেশি...