ইরানে হামলা নিয়ে প্রথম সংবাদ সম্মেলন, বক্তব্য রাখবেন পেন্টাগন প্রধান

Date:

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত সামরিক অভিযান তৃতীয় দিনে পা দিয়েছে। যুদ্ধের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষামন্ত্রী একইসঙ্গে পেন্টাগন প্রধান নামেও পরিচিত। 

চলতি মেয়াদে ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে প্রতিরক্ষামন্ত্রী পদের নাম বদলে যুদ্ধমন্ত্রী করার উদ্যোগ নেন। তবে এখনো এটি কংগ্রেসের অনুমোদন পায়নি। 

আজ স্থানীয় সমায় সকাল ৮টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে পেন্টাগন এই তথ্য জানিয়েছে। 

পেন্টাগন  আরও জানিয়েছে, ওই সংবাদ সম্মেলনে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনও অংশ নেবেন। 

 

এখন পর্যন্ত চলমান সামরিক অভিযানের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি যুক্তরাষ্ট্রে। 

দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমকে বিচ্ছিন্নভাবে সামরিক অভিযানের অগ্রগতি নিয়ে হালনাগাদ তথ্য দিয়েছেন। 

মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের পক্ষ থেকেও কিছু বিবৃতি এসেছে। 

বিশ্লেষকদের আশা, পিট হেগসেথের বক্তব্যে পরিষ্কার হবে এই সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের লক্ষ্য কি এবং এটি কতদিন ধরে চলতে পারে। 

 

মঙ্গলবার পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেসের অধিবেশনে যোগ দিয়ে আইনপ্রণেতাদেরকে সামরিক অভিযানের অগ্রগতির বিষয়ে অবহিত করবেন। 

রোববার হোয়াইট হাউস এ বিষয়টি নিশ্চিত করেছে।

কংগ্রেসের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির অভিযোগ, সামরিক অভিযান শুরুর আগে তাদের সঙ্গে কোনো ধরনের শলাপরামর্শ করা হয়নি। 

শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনা যৌথভাবে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে। 

ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম নিশ্চিত করে, রোববারের এক হামলায় তেহরানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন।

Popular

More like this
Related

হঠাৎ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ডাক্তারদের তিরস্কার

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী...

এক ঢুস, এক লাল কার্ড, এক অসমাপ্ত কিংবদন্তি

প্রাচীন গ্রিক ট্র্যাজেডিতে যেমন একজন সর্বজয়ী নায়ক থাকেন, থাকে...

ইরানকে যুক্তরাষ্ট্রের সেনাদের অবস্থান জানিয়ে দিচ্ছে রাশিয়া

মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমান কোথায় অবস্থান করছে, সেই...

প্রিমিয়ার লিগ নিয়ে অনিশ্চয়তা কাটছেই না

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে স্থবিরতা কাটছে না। ক্লাব...