ইরানে হামলার আর কোনো লক্ষ্যবস্তু বাকি নেই: ট্রাম্প

Date:

ইরানে হামলার মতো আর কোনো লক্ষ্যবস্তু অবশিষ্ট নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব শিগগিরই চলমান যুদ্ধ শেষ হতে পারে বলেও আশাবাদী তিনি।

বুধবার সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, ‘লক্ষ্যবস্তু করার মতো আর কিছুই বাকি নেই। ছোটখাটো কিছু আছে, আমি যখন চাইব তখনই যুদ্ধ শেষ হয়ে যাবে।’

প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ শেষ হওয়ার এমন ইঙ্গিত দিলেও ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ কখন থামানো হবে সে বিষয়ে এখনো কোনো অভ্যন্তরীণ নির্দেশনা দেওয়া হয়নি।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বুধবার বলেন, ‘সব লক্ষ্য অর্জন এবং চূড়ান্ত বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো সময়সীমা ছাড়াই যুদ্ধ চলবে।’

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ইরানে আরও অন্তত দুই সপ্তাহ হামলা চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক বাহিনী।

যুদ্ধ খুব ভালোভাবেই এগুচ্ছে দাবি করে ট্রাম্প আরও বলেন, ‘আমরা নির্ধারিত সময়ের চেয়ে অনেক এগিয়ে আছি। ছয় সপ্তাহের যে পরিকল্পনা ছিল তার চেয়েও বেশি ক্ষতি আমরা ইতিমধ্যে করেছি।’

তিনি আরও দাবি করেন, ইরানের শত্রুতা শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের বিরুদ্ধে নয় বরং পুরো উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর বিরুদ্ধেও ছিল।

ট্রাম্প বলেন, ‘তারা পুরো মধ্যপ্রাচ্যের পেছনে লেগেছিল। গত ৪৭ বছরে যে মৃত্যু ও ধ্বংস তারা ঘটিয়েছে তার মূল্য এখন দিচ্ছে। এটি প্রতিশোধ। তারা এত সহজে পার পাবে না।’

Popular

More like this
Related

ক্যালিফোর্নিয়ায় ইরানের ড্রোন হামলার ‘পরিকল্পনা’, এফবিআইয়ের সতর্কতা

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) সম্প্রতি ক্যালিফোর্নিয়ার পুলিশ বিভাগকে...

ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন ‘সন্ত্রাসবিরোধী আইনে’ গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম মোহাম্মদ জামাল...

পিছিয়ে গেল উইমেনস বিপিএল

বড় প্রত্যাশা আর নানা পরিকল্পনা নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের...

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে খেলবে না ইরান: ক্রীড়ামন্ত্রীর ঘোষণা

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নেবে...