ইরানে স্কুলে হামলা নিয়ে শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে জরুরি বিতর্ক

Date:

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইরানে একটি স্কুলে প্রাণঘাতী হামলার ঘটনায় শুক্রবার জরুরি বিতর্ক করতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল।

আজ বুধবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। 

মানবাধিকার কাউন্সিলের সভাপতি সিধার্থ রেজা সূর্যোদিপুরো জানিয়েছেন, ‘আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতে শিশু ও শিক্ষা প্রতিষ্ঠানের সুরক্ষা’ বিষয়ে এই জরুরি বিতর্ক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইরান, চীন ও কিউবার অনুরোধে এই বিতর্কের প্রস্তাব আনা হয়েছে। 

ইরান যুদ্ধের প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি দেশটির দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে একটি স্কুলে বিমান হামলায় অন্তত ১৬৫ জন নিহত হন, যাদের বেশিরভাগই শিশু।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে জানা যায় লক্ষ্য নির্ধারণে ভুলের কারণে স্কুলে আঘাত হানে ক্ষেপণাস্ত্র।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বর্তমানে মানবাধিকার কাউন্সিলে একটি বিতর্ক চলমান রয়েছে।

উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা এবং বেসামরিক নাগরিকদের ওপর তার প্রভাব নিয়ে এই বিতর্ক হচ্ছে। 

উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয় সদস্য দেশ ও জর্ডানের অনুরোধে বিতর্কের প্রস্তাবটি আনা হয়। 

প্রস্তাবে ইরানকে অবিলম্বে ও নিঃশর্তভাবে সব ধরনের হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলা হয়েছে।

Popular

More like this
Related

সিলেটে মোটরসাইকেলের জ্বালানি কিনতে পুলিশের ৩ শর্ত

সিলেট নগরীতে মোটরসাইকেলের জ্বালানি তেল সংগ্রহে তিনটি শর্ত দিয়েছে...

২৫ মার্চ গণহত্যা নিয়ে সাইমন ড্রিংয়ের প্রতিবেদনের পেছনের গল্প

‘আল্লাহ ও ঐক্যবদ্ধ পাকিস্তানের’ নামে ঢাকা আজ একটি বিধ্বস্ত...

পদ্মার ৮০ ফুট গভীরে বাসটি, বৈরী আবহাওয়ায় ব্যাহত উদ্ধার কাজ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়া...

জানালা দিয়ে ছেলেকে বের করে নিজে তলিয়ে যান জ্যোৎস্না

‘যখন বাস ফেরিতে উঠছিল, তখন হঠাৎ করে উল্টে যায়।...