ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ বিমান ধ্বংস

Date:

সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে ইরানের হামলায় একটি মার্কিন ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ বিমান ধ্বং হয়েছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে এই ধরনের বিমান প্রথমবারের মত ক্ষতিগ্রস্ত হয়েছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালে উদ্ধৃত কর্মকর্তাদের বক্তব্য এবং অনলাইনে প্রকাশিত ভিডিও ফুটেজ অনুযায়ী দ্য টাইমস অব ইসরায়েলও বিষয়টি নিশ্চিত করেছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ১২ জন মার্কিন সেনাসদস্য আহত হন এবং কয়েকটি জ্বালানি ভরার বিমান ক্ষতিগ্রস্ত হয়।

অনলাইনে প্রকাশিত নতুন ফুটেজে দেখা যাচ্ছে, এই হামলায় একটি বোয়িং ই-৩ সেন্ট্রি ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল যুক্তরাষ্ট্র ও আরব কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত বিমানগুলোর মধ্যে একটি ই-৩ সেন্ট্রি ছিল।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, ই-৩ সেন্ট্রির মতো বিমানগুলো উন্নত রাডার ব্যবহার করে শত শত কিলোমিটার দূর থেকে বিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে। আকাশ থেকে কমান্ডারদের যুদ্ধক্ষেত্রের তাৎক্ষণিক চিত্রও সরবরাহ করে এটি।

কয়েক দশক আগেও যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ৩০টি ই-৩ সেন্ট্রি বিমান ছিল। কিন্তু সৌদি আরবের ওই বিমানঘাঁটিতে হামলার আগে তাদের কাছে মাত্র ১৬টি ই-৩ সেন্ট্রি বিমান ছিল।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ই-৩ সেন্ট্রির সহজ কোনো বিকল্প বর্তমানে প্রস্তুত নেই এবং এর নিকটতম বিকল্প ই-৭ ওয়েজটেইল বিমানের সম্ভাব্য খরচ ধরা হয়েছে ৭০০ মিলিয়ন ডলার।

Popular

More like this
Related

আমিই পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের প্রার্থী: মমতা

ভোটারদের তার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা...

যুদ্ধ বন্ধে পাকিস্তানের কূটনৈতিক ভারসাম্য কতটা ঝুঁকিপূর্ণ, গার্ডিয়ানের বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ও ইরান—দুই পক্ষই নীতিগতভাবে...

ক্যাপাসিটি চার্জ পরিশোধে সরকারের ওপর বড় আর্থিক চাপ তৈরি হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে সরকারের ওপর বড় আর্থিক চাপ...

কুয়েতের সামরিক শিবিরে ইরানের হামলা, আহত ১০

কুয়েতের একটি সামরিক শিবিরে ইরানের হামলায় অন্তত ১০ জন...