ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র বিশ্বের উপকার করেছে: ট্রাম্প

Date:

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র সারা বিশ্বের উপকার করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একইসঙ্গে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে অভিযানের অগ্রগতি প্রত্যাশার চেয়েও বেশি।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের বিষয়ে মন্তব্য করতে গিয়ে এমন বক্তব্য দেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, শূন্য থেকে দশের স্কেলে ইরানের বিরুদ্ধে তার দেশের অভিযানের অগ্রগতি এখন পর্যন্ত ১৫।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে তিনি বলেন, ‘আমরা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্যই সেবা হিসেবে এটি করছি।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহতদের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘তারা ছিল অসুস্থ মানুষ, খুবই অসুস্থ মানুষ।’

এদিকে ইরানি কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত এক হাজার ৩৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

Popular

More like this
Related

হামজার দ্রুত প্রত্যাবর্তন: স্বস্তিতে বাংলাদেশ

বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে...

ঝিনাইদহে পাম্পে তেল নিতে আসা ছাত্রনেতাকে পিটিয়ে হত্যা

শনিবার ঝিনাইদহ সদর এলাকায় পেট্রোল পাম্পে মোটরসাইকেলের জন্য তেল...

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ২৯৪

ইসরায়েলি হামলায় লেবাননে ২৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে...

কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জরুরি অবস্থা ঘোষণা করে...