ইরানের নতুন লক্ষ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংশ্লিষ্ট ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান

Date:

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে হামলার নতুন লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

আজ বুধবার ইরানের যৌথ সামরিক কমান্ড—খাতাম আল-আম্বিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাকারির বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।  

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে তেহরানে ইরানের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেপাহর একটি প্রশাসনিক ভবনে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ব্যাংকের কয়েকজন কর্মী নিহত হন।

ব্যাংক সেপাহর সঙ্গে ঐতিহাসিকভাবে ইরানের সামরিক বাহিনীর সম্পর্ক রয়েছে।

হামলার পরই নতুন এই হুঁশিয়ারি দেয় ইরান। 

ইব্রাহিম জোলফাকারি বলেন, ‘ব্যর্থ অভিযানের পর মার্কিন ও ইসরায়েলি বাহিনী আমাদের ব্যাংকে হামলা চালিয়েছে। এই অবৈধ ও নজিরবিহীন হামলার মাধ্যমে শত্রুপক্ষ আমাদের বাধ্য করছে এ অঞ্চলে সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোকে লক্ষ্যবস্তু করতে।’

নিরাপত্তার স্বার্থে ব্যাংক ভবন থেকে অন্তত এক হাজার মিটার দূরে থাকতে সাধারণ মানুষকে সতর্ক করেছেন জোলফাকারি। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নতুন এই হুমকির ফলে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছে। দুবাইয়ে বহু আন্তর্জাতিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আঞ্চলিক কার্যালয় রয়েছে।

এছাড়া সৌদি আরব ও বাহরাইনও সম্ভাব্য ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানায় রয়টার্স।

Popular

More like this
Related

পিছিয়ে গেল উইমেনস বিপিএল

বড় প্রত্যাশা আর নানা পরিকল্পনা নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের...

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে খেলবে না ইরান: ক্রীড়ামন্ত্রীর ঘোষণা

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নেবে...

ইরানের হুমকির পর সরিয়ে নেওয়া হচ্ছে দুবাইয়ের আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্মীদের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে...

রাউজানে বৌদ্ধ মন্দিরে আগুন, পরিকল্পিত নাশকতার অভিযোগ

চট্টগ্রামের রাউজান উপজেলার একটি বৌদ্ধ মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...