ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত: ট্রাম্প

Date:

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এমনটি জানান।

ট্রাম্প দাবি করেন, ইরান তাদের জ্বালানিকেন্দ্রগুলোতে হামলা বন্ধ রাখার জন্য সাত দিনের সময় চেয়েছিল, কিন্তু তিনি তাদের ১০ দিন সময় দিয়েছেন এবং তেহরান এর জন্য ‘খুবই কৃতজ্ঞ’।

এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন, তিনি ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা স্থগিতের মেয়াদ পাঁচ দিন থেকে বাড়িয়ে দুই সপ্তাহ করবেন।

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিতের মেয়াদ আগামীকাল শেষ হওয়ার কথা থাকলেও, নতুন এই ঘোষণার ফলে তা ৬ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

ফক্স নিউজের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় ট্রাম্প জানান, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে এবং তা ‘বেশ ভালোভাবেই’ এগোচ্ছে।

ফক্সের ‘দ্য ফাইভ’ অনুষ্ঠানের সঞ্চালকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা আমার প্রতিনিধিদের মাধ্যমে খুব বিনীতভাবে আমাকে বলেছে— ‘আমাদের কি আরেকটু সময় দেওয়া যায়?’

‘তারা সাত দিন সময় চেয়েছিল, আমি দিলাম ১০ দিন। কারণ বিনিময়ে তারা আমাকে জাহাজ দিয়েছে। ওই যে আটটি জাহাজের কথা আগে বলেছিলাম, যেটাকে আমি উপহার বলেছিলাম—আসলে সে কারণেই এই বাড়তি সময় দেওয়া।’

গতকাল দিনের শুরুতে হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, আলোচনার অংশ হিসেবে ইরান তাকে ‘উপহার’ স্বরূপ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে।

তবে ইরান যুদ্ধ বন্ধের বিষয়ে এ ধরনের কোনো আলোচনার কথা অস্বীকার করেছে।
 

Popular

More like this
Related

দর্শকহীন পিএসএল শুরু, নেই আতশবাজি-উল্লাস

টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জমজমাট লিগগুলোর একটি হলেও এবারের উদ্বোধনে...

রাজস্থান ও আরসিবির মালিকানা বদল: বিসিসিআই’র পকেটে ঢুকছে ১৫০০ কোটি টাকা

​আইপিএলের দুই জনপ্রিয় দল রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স...

যমুনা সেতুর পশ্চিম প্রান্তে দীর্ঘ সারি, ধীরগতিতে চলছে যানবাহন

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে...

এবার আসছে ট্রাম্পের সইযুক্ত ডলার

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই বিভিন্ন...