ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

Date:

ইরানের প্রভাবশালী জাতীয় নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাৎজ জানান, ‘গতকাল রাতে তাকে হত্যা করা হয়েছে’। 

পাশাপাশি তেহরানের বাসিজ আধা-সামরিক বাহিনী প্রধানও নিহত হয়েছেন বলে দাবি করেন ইসরায়েলি নেতা।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে ক্যাৎজের বরাত দিয়ে বলা হয়, ‘আমাকে (ইসরায়েলি সেনাবাহিনীর) চিফ অব স্টাফ এই মাত্র জানালেন যে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান লারিজানি ও বাসিজ বাহিনীর প্রধান (গোলামরেজা) সোলাইমানিকে গতকাল রাতে হত্যা করা হয়েছে।’

ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সমন্বিত হামলার আজ ১৮তম দিন। 
 

Popular

More like this
Related

ইরানের নিরাপত্তা প্রধান লারিজানির ‘মৃত্যুর দাবি’ নিয়ে যা জানা গেল

ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলি লারিজানি ‘নিহত’ হয়েছেন বলে...

কিউবা ‘দখলে নিতে চান’ ট্রাম্প

কঠোর তেল নিষেধাজ্ঞায় তীব্র বিদ্যুৎ সংকটে থাকা কিউবাকে ‘দখলে...

ঈদের ব্যস্ততা উপভোগ করছেন কর্ণিয়া

গানের জগতে দেড় দশক পার করেছেন জাকিয়া সুলতানা কর্ণিয়া।...

ফুটবলের গতি বেড়েছে, জাদু কি কমেছে? আনচেলত্তির প্রশ্ন

ফুটবল এখন আগের চেয়ে দ্রুত, শারীরিকভাবে আরও শক্তিশালী, প্রযুক্তিতে...