ইরানের গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

Date:

ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানির পর এবার গোয়েন্দা প্রধান ইসমাইল খাতিবকে হত্যার দাবি করেছে ইসরায়েল। একইসঙ্গে এখন থেকে ইরানের যেকোনো উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যা করতে সামরিক বাহিনীকে অনুমতি দিয়েছে দেশটি।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের দেওয়া এক বিবৃতির বরাতে আজ বুধবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে কাৎজ বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে বিমান হামলা চালিয়ে ইরানের গোয়েন্দা প্রধান ইসমাইল খতিবকে হত্যা করা হয়েছে।’

ইরান ইসমাইল খতিবের মৃত্যু নিশ্চিত করেছে বলে জানিয়েছে এএফপি।

কাৎজ আরও বলেন, ‘ইরানের এমন যেকোনো উচ্চপদস্থ কর্মকর্তাকে সরাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।’

এর ফলে ইরানের কোনো শীর্ষ কর্মকর্তাকে হত্যা করতে আইডিএফকে আলাদা করে অনুমোদন নিতে হবে না।

‘আমরা তাদের সবাইকে খুঁজে বের করে হত্যা করব’, যোগ করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।

এর আগে গতকাল মঙ্গলবার ইসরায়েলের বিমান হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলি লারিজানি তার পুত্রসহ নিহত হয়েছেন। একই দিন পৃথক বিমান হামলায় বাসিজ প্রধান জেনারেল গোলামরেজা সোলেইমানিও নিহত হন।

ইরান ইতোমধ্যে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকেও খুঁজে বের করে হত্যার ঘোষণা দিয়েছে ইসরায়েল।

এএফপির প্রতিবেদনে বলা হয়, শত্রুপক্ষের শীর্ষ নেতাদের টার্গেট করে হত্যার মাধ্যমে দুর্বল করা ইসরায়েলের দীর্ঘ দিনের কৌশল।

মধ্যপ্রাচ্য বিষয়ক থিঙ্কট্যাঙ্ক আটলান্টিক মিডল ইস্ট ফোরামের সহ-প্রতিষ্ঠাতা ডেভিড খালফা ইসরায়েলের এ কৌশলকে ‘শাসনব্যবস্থাকে ভেতর থেকে দুর্বল করে দেওয়ার যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছেন।

Popular

More like this
Related

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, যাত্রীদের জন্য বিকল্প ট্রেন

বগুড়ার সান্তাহারে নয়টি বগি লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি...

লারিজানির হত্যাকারীদের শিগগিরই মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির শীর্ষ নিরাপত্তা...

ঝড়ে এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

ঝড়ে এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুরের নাওজোর এলাকায় ড্রেস ইন স্টাইল লিমিটেড নামের একটি...