বিশ্ববাজারে তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল হতে পারে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
আজ বৃহস্পতিবার ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
মার্কিন অর্থমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব তেলের মজুদ থেকেও তেল বাজারে ছাড়তে পারে।’
চলতি সপ্তাহের শুরুর দিকে বেসেন্ট বলেছিলেন, ইরানি তেলবাহী ট্যাংকারগুলোর হরমুজ প্রণালী অতিক্রমের খবর যুক্তরাষ্ট্র জানে।
এ কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্থিতিশীল আছে বলেও উল্লেখ করেন তিনি।